ঢাকা, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

সিঙ্গাপুরে অপরিশোধিত তেল মজুত করবে সৌদি আরামকো

আন্তর্জাতিক ডেস্ক


প্রকাশ: ২৬ অক্টোবর, ২০২৬ ২৩:০৩ অপরাহ্ন | দেখা হয়েছে ৫ বার


সিঙ্গাপুরে অপরিশোধিত তেল মজুত করবে সৌদি আরামকো

সৌদি আরব ও সিঙ্গাপুরের জ্বালানিমন্ত্রীরা জানিয়েছেন, আঞ্চলিক সরবরাহব্যবস্থা স্থিতিশীল করতে সৌদি আরবের রাষ্ট্রীয় তেল কোম্পানি সৌদি আরামকো ২০২৭ সালের দ্বিতীয়ার্ধ থেকে সিঙ্গাপুরে অপরিশোধিত তেল মজুত শুরু করবে।

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের প্রভাব অব্যাহত রয়েছে।

হরমুজ ও বাব আল-মান্দেব প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচলে বিঘ্ন ঘটায় বিভিন্ন কোম্পানি তাদের কার্যক্রমে পরিবর্তন আনছে।

 

ওয়াশিংটন ইনস্টিটিউট ফর নিয়ার ইস্ট পলিসির সংকলিত তথ্য অনুযায়ী, হরমুজ প্রণালী ও আশপাশের জলপথে বাণিজ্যিক জাহাজে হামলার দিক থেকে অক্টোবর ছিল সবচেয়ে খারাপ মাস।

 

আন্তর্জাতিক জ্বালানি সংস্থার (আইইএ) প্রধান ফাতিহ বিরোলও সরবরাহ পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়েছেন। সোমবার সিঙ্গাপুরে এক শিল্পবিষয়ক অনুষ্ঠানে তিনি বলেন, ২০২৭ সালেও জ্বালানি বাজার ইরান যুদ্ধ শুরুর আগের অবস্থায় ফিরবে বলে তিনি আশা করছেন না।

 

এমন পরিস্থিতিতে সৌদি আরব ও সিঙ্গাপুরের জ্বালানিমন্ত্রীরা জানালেন, আঞ্চলিক সরবরাহব্যবস্থার স্থিতিস্থাপকতা বাড়াতে রাষ্ট্রীয় তেল কোম্পানি সৌদি আরামকো ২০২৭ সালের দ্বিতীয়ার্ধ থেকে সিঙ্গাপুরে অপরিশোধিত তেল মজুত শুরু করবে।

তথ্যসূত্র: আল জাজিরা


   আরও সংবাদ