আন্তর্জাতিক সংবাদ
নির্মাণাধীন বহুতল ভবন ধসে নিখোঁজ ৭
কেনিয়ার রাজধানী নাইরোবিতে নির্মাণাধীন একটি বহুতল ভবন ধসে পড়েছে। ধ্বংসস্তূপের নিচে সাতজন আটকা পড়ে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। শুক্রবার এ দুর্ঘটনার পর তাদের উদ্ধারে অভিযান শুরু হয়েছে বলে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী। অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ১৬ তলা ভবনটি বিকট শব্দে ধসে পড়ছে এবং চারদিকে ধুলার বিশাল মেঘ ছড়িয়ে পড়ছে। ঘনবসতিপূর্ণ
সামরিক অভিযান শুরুর ইঙ্গিত যুক্তরাষ্ট্রের
মার্কিন যুক্তরাষ্ট্র ইরানে আবারও বড় ধরনের সামরিক হামলা শুরু করার প্রস্তুতি নিচ্ছে— এমন ইঙ্গিত পাওয়া যাচ্ছে। তবে ভয়াবহ এই সংঘাতের সামরিক সমাধান কোনো পক্ষের জন্যই সম্ভব হবে না বলে মনে করছেন বিশেষজ্ঞরা। যুক্তরাষ্ট্র ও ইরানের বাহিনী বর্তমানে বাণিজ্যিক জাহাজে পাল্টাপাল্টি হামলায় জড়িয়ে পড়েছে। ইরানের বন্দরগুলো অবরোধ কার্যকর রাখতে চাইছে
ভারতের বিনিয়োগ চায় পোল্যান্ড
প্রতিরক্ষা, প্রযুক্তি, পারমাণবিক বিদ্যুৎ, পরিচ্ছন্ন জ্বালানি ও গবেষণাসহ বিভিন্ন খাতে ভারতের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক আরো গভীর করতে চায় পোল্যান্ড। দেশটির লক্ষ্য, বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করার পাশাপাশি নিজস্ব শিল্প ও প্রযুক্তিগত সক্ষমতা বাড়ানো। পোল্যান্ডের অর্থমন্ত্রী আন্দ্রেই দোমানস্কি ওয়ারশতে স্ট্র্যাটনিউজ গ্লোবালকে দেওয়া এক সাক্ষাৎকারে
ওমানিদের প্রশংসা রাজা চার্লসের
ওমানের মানুষের আতিথেয়তা, সহনশীলতা ও উদারতার প্রশংসা করতে গিয়ে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর একটি বাণী উদ্ধৃত করেছেন যুক্তরাজ্যের রাজা তৃতীয় চার্লস। ওমানের সুলতান হাইথাম বিন তারিকের সম্মানে উইন্ডসর ক্যাসেলে আয়োজিত এক রাষ্ট্রীয় নৈশভোজে বক্তব্য দিতে গিয়ে তিনি এ বাণী উল্লেখ করেন। আরও পড়ুন ডিভি-২০২৭ চালু নিয়ে আদালতের নির্দেশ, বাংলাদেশিদের
বিক্ষোভ দমনে সেনা মোতায়েনের সিদ্ধান্ত
ফ্রান্সে সহিংস বিক্ষোভ, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় নিরাপত্তা পরিস্থিতির অবনতি হওয়ায় সেনাবাহিনীর সহায়তা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী শনিবারের সম্ভাব্য বিক্ষোভকে সামনে রেখে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হচ্ছে। পুলিশের পাশাপাশি সেনাবাহিনীর সদস্যদেরও মাঠে নামানো হবে বলে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী লরেন্ট নুনিয়েজ। মঙ্গলবার
নিরাপত্তা শঙ্কায় সৌদির অর্থনৈতিক সম্মেলন স্থগিত
ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ধারাবাহিক হামলার মুখে সৌদি আরবের বার্ষিক অর্থনৈতিক সম্মেলন ‘ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভ’ (এফআইআই) স্থগিত করা হয়েছে। একই সঙ্গে রাজধানী রিয়াদের নিরাপত্তা পরিস্থিতির অবনতি হওয়ায় গুরুত্বপূর্ণ বাণিজ্যিক প্রতিষ্ঠানের কর্মীদের বাড়ি থেকে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার (২০ অক্টোবর) সৌদি সরকারের
নতুন যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইরান
যুক্তরাষ্ট্রের সঙ্গে আবারও যুদ্ধ শুরু হতে পারে-এমন আশঙ্কায় সামরিক প্রস্তুতি জোরদার করছে ইরান। নতুন অস্ত্রের মজুত তৈরি এবং মধ্যপ্রাচ্যের বাইরেও সম্ভাব্য লক্ষ্যবস্তুতে হামলার হুমকি দিয়ে ওয়াশিংটনকে সতর্ক করছে দেশটির সামরিক নেতৃত্ব। তেহরানের এই অবস্থানের লক্ষ্য, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নতুন করে সামরিক অভিযান শুরু করা থেকে
ইউরোপীয় কূটনীতিকদের ওপর ইসরায়েলি হামলা
ফিলিস্তিনের পশ্চিম তীরের খ্রিস্টান অধ্যুষিত তাইবেহ গ্রামে সফররত ইউরোপীয় কূটনীতিকদের একটি দলের ওপর হামলার অভিযোগ উঠেছে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে। মুখোশ পরা একদল বসতি স্থাপনকারী এই হামলা চালায় বলে প্রতিবেদনে বলা হয়েছে। ঘটনায় ক্ষোভ প্রকাশ করে জড়িতদের গ্রেপ্তার ও বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে ইউরোপের কয়েকটি দেশ। রোববার
কেন চিন্তিত নেতানিয়াহু
আসন্ন সাধারণ নির্বাচনে জয়ের নিশ্চয়তা পাচ্ছেন না ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। নির্বাচনে পরাজিত হওয়ার আশঙ্কায় উদ্বেগের কথাও প্রকাশ করেছেন তিনি। তবে নির্বাচনে হেরে গেলেও রাজনীতি থেকে সরে দাঁড়ানোর কোনো পরিকল্পনা নেই বলে সাফ জানিয়ে দিয়েছেন ইসরায়েলি এই নেতা। রোববার (১৮ অক্টোবর) রেডিও নর্থকে দেওয়া এক সাক্ষাৎকারে নেতানিয়াহু
সৌদি আরবের চার অঞ্চলে রেড অ্যালার্ট
সৌদি আরবের চারটি অঞ্চলে তীব্র বজ্রপাত, ভারী বৃষ্টিপাত ও আকস্মিক বন্যার আশঙ্কায় রেড অ্যালার্ট জারি করেছে দেশটির জাতীয় আবহাওয়া কেন্দ্র (এনসিএম)। একই সঙ্গে কয়েকটি এলাকায় শিলাবৃষ্টি, শক্তিশালী দমকা হাওয়া এবং ধূলিঝড়ের পূর্বাভাস দেওয়া হয়েছে। রোববার (১৮ অক্টোবর) সৌদি আরবের আবহাওয়া কর্তৃপক্ষের বরাতে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম গালফ নিউজ। এনসিএমের
যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভ
আসন্ন মধ্যবর্তী নির্বাচনের আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রজুড়ে বিক্ষোভ করেছেন ‘নো কিংস’ আন্দোলনকারীরা। শনিবার ওয়াশিংটন, নিউইয়র্ক ও লস অ্যাঞ্জেলেসসহ বড়-ছোট বিভিন্ন শহরে পথে নামেন বিক্ষোভকারীরা। কোথাও গাড়ির বহর নিয়ে হর্ন বাজিয়ে, কোথাও সংগীতানুষ্ঠান ও জমায়েতের মাধ্যমে কর্মসূচি পালন করা হয়। বড় সমাবেশের
প্রেমিকার টানে সব বিক্রি করে ১২০০ মাইল পাড়ি, পরে জানলেন এআই
সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয় থেকে প্রেম। এরপর সেই প্রেমিকাকে জীবনসঙ্গী করার স্বপ্নে নিজের সব সম্পদ বিক্রি করে ১ হাজার ২০০ মাইলেরও বেশি পথ পাড়ি দেন ব্রাজিলের এক ব্যক্তি। কিন্তু গন্তব্যে পৌঁছে জানতে পারেন, যার সঙ্গে জীবন কাটানোর স্বপ্ন দেখছিলেন, সেই প্রেমিকার বাস্তবে কোনো অস্তিত্বই নেই। তিনি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি একটি কাল্পনিক
