ঢাকা, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

নির্মাণাধীন বহুতল ভবন ধসে নিখোঁজ ৭

আন্তর্জাতিক ডেস্ক


প্রকাশ: ২৪ অক্টোবর, ২০২৬ ১৫:৪১ অপরাহ্ন | দেখা হয়েছে ১২ বার


নির্মাণাধীন বহুতল ভবন ধসে নিখোঁজ ৭

কেনিয়ার রাজধানী নাইরোবিতে নির্মাণাধীন একটি বহুতল ভবন ধসে পড়েছে। ধ্বংসস্তূপের নিচে সাতজন আটকা পড়ে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

 

শুক্রবার এ দুর্ঘটনার পর তাদের উদ্ধারে অভিযান শুরু হয়েছে বলে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী।

অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ১৬ তলা ভবনটি বিকট শব্দে ধসে পড়ছে এবং চারদিকে ধুলার বিশাল মেঘ ছড়িয়ে পড়ছে।

 

ঘনবসতিপূর্ণ বাণিজ্যিক ও আবাসিক এলাকা ইস্টলেইয়ে এ দুর্ঘটনা ঘটে।

ভবনটি ধসে পড়ে ধ্বংসস্তূপে পরিণত হয়।

খবর পেয়ে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায়। তবে আশপাশে উঁচু ভবন থাকায় ধ্বংসস্তূপের কাছে পৌঁছে উদ্ধারকাজ শুরু করতে তাদের বেগ পেতে হয়।

 

শুক্রবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে স্বরাষ্ট্রমন্ত্রী কিপচুম্বা মুরকোমেন জানান, ভবনটির নিচতলা ও বেসমেন্টে থাকা ১১টি দোকান দুর্ঘটনার সময় খোলা ছিল। এছাড়া সাতজন নিখোঁজ রয়েছেন বলে খবর পাওয়া গেছে।

তিনি আরও বলেন, ভবন নির্মাণের কাজে নিয়োজিত ৬৭ জনের মধ্যে ৬৬ জন অক্ষত অবস্থায় বেরিয়ে আসতে পেরেছেন। একজন আহত হয়েছেন।

এর আগে পুলিশ জানিয়েছিল, ধ্বংসস্তূপ থেকে একজন নারীকে উদ্ধার করা হয়েছে। ধ্বংসস্তূপের ভেতর থেকে আরও একজনের কণ্ঠস্বর শোনা যাচ্ছিল বলেও জানায় তারা।

সূত্র: এএফপি


   আরও সংবাদ