অর্থনীতি সংবাদ
৫৮১ কোটি টাকা ফেরত নিলেন সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা
দুই দিনে সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে মোট ৫৮১ কোটি টাকা ফেরত নিয়েছেন প্রায় ১৪ হাজার গ্রাহক। সম্মিলিত ইসলামী ব্যাংকের কেন্দ্রীয় দপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে প্রথম দিন সোমবার (৭ সেপ্টেম্বর) প্রায় ৬ হাজার গ্রাহক ২৫৪ কোটি টাকা এবং দ্বিতীয় দিন মঙ্গলবার ৭ হাজার ৮৯৬ জন গ্রাহক ৩২৭ কোটি টাকা ফেরত পেয়েছেন। এর
বিশ্ব বাজারে স্বর্ণের দামের প্রভাবে বাড়ল রির্জাভ
বিশ্ববাজারে সোনার দাম বাড়ায় বাংলাদেশ ব্যাংকের রিজার্ভে থাকা সোনার আর্থিক মূল্যও বেড়েছে। তবে গত অর্থবছরে কেন্দ্রীয় ব্যাংকের মজুত সোনার পরিমাণে কোনো পরিবর্তন হয়নি। বাংলাদেশ ব্যাংকের ২০২৫-২৬ অর্থবছরের নিরীক্ষা প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে কেন্দ্রীয় ব্যাংকের কাছে মোট ৪ লাখ ৫৯ হাজার ১৬৩ দশমিক ৫২ ট্রয় আউন্স সোনা মজুত ছিল।
বড় মার্কেটের প্রতি নজর জাপানি ব্যবসায়ীদের
চট্টগ্রাম: শুধু রাজধানী ঢাকায় প্রায় ৩ কোটি মানুষের বাস যাদের মাথাপিছু আয় প্রায় ৫ হাজার মার্কিন ডলার। যা পৃথিবীর অনেক উন্নত ছোট দেশের অর্থনীতির চেয়েও বড়। ফলে বাংলাদেশের এই বিশাল বাজার ধরতে জাপানের বড় বড় ব্যবসায়ীরা নজর রাখছেন বলে মন্তব্য করেছেন জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশনের (জেটরো) বাংলাদেশের চিফ রিপ্রেজেন্টেটিভ কাজুইকি কাতাওকা
২ হাজার কোটি টাকা প্রাক-অর্থায়ন ঋণ দিয়েছে
বিদেশফেরত প্রবাসীদের বিভিন্ন উৎপাদনশীল খাতে বিনিয়োগের সুযোগ সৃষ্টির লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমে দুই পর্যায়ে দুই হাজার কোটি টাকা প্রাক-অর্থায়ন ঋণ দিয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। রোববার (৬ সেপ্টেম্বর) জাতীয় সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্য মোহাম্মদ আব্দুল মালিকের এক প্রশ্নের
বিদেশ ভ্রমণে খরচ করা যাবে ১৮ হাজার ডলার
বাংলাদেশে বসবাসরত প্রাপ্তবয়স্ক বাংলাদেশি নাগরিকদের বিদেশ ভ্রমণের ক্ষেত্রে বৈদেশিক মুদ্রা ব্যবহারের বার্ষিক সীমা বাড়ানো হয়েছে। বৈদেশিক মুদ্রা ব্যবহারের সীমা ১২ হাজার ডলার থেকে বাড়িয়ে ১৮ হাজার ডলার করেছে বাংলাদেশ ব্যাংক। বিদ্যমান ভ্রমণ-সুবিধা সংশোধন করে রোববার (০৬ সেপ্টেম্বর) এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংক। সার্কুলার
চাপে বাংলাদেশের রপ্তানি
চলতি ২০২৬ সালের প্রথম সাত মাসে (জানুয়ারি-জুলাই) যুক্তরাষ্ট্রের তৈরি পোশাক আমদানি আগের বছরের একই সময়ের তুলনায় ৮ দশমিক ৬৫ শতাংশ কমে ৪১ দশমিক ৮৩ বিলিয়ন ডলারে নেমেছে। যুক্তরাষ্ট্রের বাণিজ্য বিভাগের অফিস অব টেক্সটাইলস অ্যান্ড অ্যাপারেল (ওটেক্সা) প্রকাশিত সর্বশেষ তথ্যে এ চিত্র উঠে এসেছে। যুক্তরাষ্ট্রের পোশাক আমদানির সামগ্রিক নিম্নমুখী প্রবণতার
আইসিসিবিতে জমে উঠল ‘সুপার সেল কার বাজার’
এক পাশে ঝকঝকে নতুন গাড়ি, অন্য পাশে রিকন্ডিশন্ড ও ব্যবহৃত গাড়ির সারি। কোথাও গাড়ির ইঞ্জিন, মডেল ও কাগজপত্র নিয়ে আলোচনা চলছে, আবার কোথাও ক্রেতারা ঘুরে ঘুরে দেখছেন পছন্দের গাড়িটি। কেউ বিক্রেতার সঙ্গে দরদাম করছেন, কেউ আবার ব্যাংকের প্রতিনিধির কাছে জানতে চাইছেন, গাড়ি কিনতে কত টাকা ঋণ পাওয়া যাবে। সব মিলিয়ে গাড়িপ্রেমী ও ক্রেতা-বিক্রেতাদের ব্যস্ততায়
২০০ কোটি পাউন্ড অর্থায়ন করবে ইউকেইএফ
বাংলাদেশের উন্নয়ন ও বেসরকারি খাতের বিভিন্ন প্রকল্পে সর্বোচ্চ ২০০ কোটি পাউন্ড পর্যন্ত অর্থায়নের সুযোগ দিতে চায় যুক্তরাজ্যের রপ্তানি ঋণ সংস্থা ইউকে এক্সপোর্ট ফাইন্যান্স (ইউকেইএফ)। তবে এই অর্থায়নের ক্ষেত্রে প্রকল্পে যুক্তরাজ্যের পণ্য, প্রযুক্তি বা সেবা ব্যবহারের সুযোগ থাকতে হবে। যোগ্য বাংলাদেশি ক্রেতা ও প্রতিষ্ঠান এসব প্রকল্পের জন্য
আগস্টে রপ্তানি আয় ৪.৪৩ বিলিয়ন ডলার
২০২৬-২৭ অর্থবছরের আগস্টে বাংলাদেশের পণ্য রপ্তানি আয় বেড়েছে। এ মাসে রপ্তানি আয় হয়েছে ৪ দশমিক ৪৩ বিলিয়ন ডলার, যা আগের বছরের একই সময়ে ছিল ৩ দশমিক ৯২ বিলিয়ন ডলার। অর্থাৎ এক বছরের ব্যবধানে রপ্তানি আয় বেড়েছে ১৩ দশমিক ১৪ শতাংশ। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) এতথ্য প্রকাশ করেছে। দেশের রপ্তানি আয়ের প্রধান চালিকাশক্তি
নবম পে-স্কেলে সরকারি চাকরিজীবীরা খুশি, বেসরকারি খাতের কী হবে!
ঢাকা: নবম পে-স্কেল অনুমোদনের ঘোষণার পর সরকারি চাকরিজীবীদের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া তৈরি হয়েছে। স্বাভাবিকভাবেই নিত্যপ্রয়োজনীয় পণ্যের ঊর্ধ্বগতির সঙ্গে মিল রেখে সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতন স্কেল উল্লেখযোগ্য হারে বাড়ানোয় সন্তুষ্ট তারা। এতে বিদ্যমান ২০টি গ্রেড বহাল রেখে বিভিন্ন পদের মধ্যে থাকা বেতনবৈষম্য দূর করা হয়েছে। কিন্তু উচ্চ মূল্যস্ফীতির
রেমিট্যান্স এলো ২৬৬ কোটি ডলার
চলতি আগস্ট মাসের প্রথম ২৯ দিনে দেশের প্রবাসীরা বৈধপথে ও ব্যাংকিং চ্যানেলে ২৬৬ কোটি ৯০ লাখ (২.৬৬ বিলিয়ন) মার্কিন ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন। দেশীয় মুদ্রায় এর পরিমাণ প্রায় ৩২ হাজার ৭৬২ কোটি টাকা (প্রতি ডলার ১২২.৭৫ টাকা ধরে)। রোববার (৩০ আগস্ট) এ সংক্রান্ত হালনাগাদ তথ্য প্রকাশ করে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী,
ইউএনডিপির সহযোগিতা বাড়ানোর আগ্রহ
বাংলাদেশে বিনিয়োগ আকর্ষণ, ব্যবসা-বাণিজ্য সহজীকরণ, লজিস্টিকস ব্যয় কমানো এবং ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের (এমএসএমই) সক্ষমতা বাড়াতে সহযোগিতা জোরদারের আগ্রহ জানিয়েছে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)। একইসঙ্গে রপ্তানি সক্ষমতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক বাণিজ্য আলোচনা ও দর-কষাকষিতে বাংলাদেশের দক্ষতা বাড়াতেও সহযোগিতার আগ্রহ জানিয়েছে সংস্থাটি। রোববার
