ঢাকা, বুধবার, ১০ জুন ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

খেলাধূলা সংবাদ

Thumbnail [100%x225]
আলভারেসের জন্য রিয়ালের ১৫ কোটি ইউরোর প্রস্তাব

আর্জেন্টাইন ফরোয়ার্ড হুলিয়ান আলভারেসকে দলে নিতে ১৫ কোটি ইউরোর প্রস্তাব দিয়েছিল রিয়াল মাদ্রিদ। তবে নগরপ্রতিদ্বন্দ্বী আতলেতিকো মাদ্রিদ সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছে। আলভারেসকে ছাড়তে হলে তার রিলিজ ক্লজ ৫০ কোটি ইউরো দিতে হবে বলে জানিয়ে দিয়েছে আতলেতিকো।   রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেস গত সপ্তাহে জানিয়েছিলেন, সভাপতি পদে পুনর্নির্বাচিত

Thumbnail [100%x225]
বিশ্বকাপের অফিশিয়াল হোম ‘টি স্পোর্টস’

বাংলাদেশের কোটি ফুটবল ভক্তের জন্য আনন্দের খবর নিয়ে এলো টি স্পোর্টস। ২০২৬ ফিফা বিশ্বকাপ বাংলাদেশে সরাসরি সম্প্রচার করবে দেশের শীর্ষস্থানীয় ক্রীড়াভিত্তিক চ্যানেলটি। বিশ্বকাপ ফুটবলের মতো বড় আয়োজন দর্শকদের দেখানোর এই ধারাবাহিকতা টি স্পোর্টসকে দেশের ফুটবলের আসল ঠিকানা হিসেবে আবারও প্রমাণ করল। ৪৮ দলের অংশগ্রহণে ঐতিহাসিক বিশ্বকাপ ঘিরে

Thumbnail [100%x225]
২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে হারাল বাংলাদেশ

২১ বছর আগে কার্ডিফে মোহাম্মদ আশরাফুলের ব্যাটে লেখা হয়েছিল এক রূপকথা। সেদিন রিকি পন্টিং, অ্যাডাম গিলক্রিস্ট, ম্যাথু হেইডেনদের অস্ট্রেলিয়াকে হারিয়ে বাংলাদেশ দেখিয়েছিল, অসম্ভব বলেও কিছু নেই। কিন্তু সেই স্মৃতিটাই যেন বছরের পর বছর একমাত্র সান্ত্বনা হয়ে ছিল। এর বাইরে খেলা ২১ ম্যাচে যতবার অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছে বাংলাদেশ, ততবারই দেখা গেছে

Thumbnail [100%x225]
মোসাদ্দেক ঝড়ে বাংলাদেশের ২৮৪

অস্ট্রেলিয়ার বিপক্ষে দীর্ঘ ১৫ বছর পর দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ খেলতে নেমে লড়াকু ব্যাটিং করেছে বাংলাদেশ। নির্ধারিত ৫০ ওভার শেষে ৮ উইকেটে ২৮৪ রান সংগ্রহ করে বাংলাদেশ।   মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে শুরুতে ধাক্কা খেলেও পরে ঘুরে দাঁড়ায় স্বাগতিকরা। তানজিদ হাসান তামিম ও অধিনায়ক নাজমুল

Thumbnail [100%x225]
বিশ্বকাপে বিলি করা হবে ৭০ লাখ কনডম!

২০২৬ ফুটবল বিশ্বকাপ ঘিরে মেক্সিকোতে এখন টানটান উত্তেজনা। তবে এই উন্মাদনা শুধু ফুটবল মাঠ বা স্টেডিয়ামের ভেতরেই সীমাবদ্ধ থাকছে না। লাখো ফুটবল ভক্ত ও পর্যটকদের স্বাগত জানাতে মেক্সিকো কর্তৃপক্ষ ফুটবল ইতিহাসের অন্যতম বড় এক যৌন স্বাস্থ্য সচেতনতা প্রচারণা শুরুর চূড়ান্ত প্রস্তুতি নিয়েছে।   বিশ্বকাপ চলাকালীন মেক্সিকোর তিনটি আয়োজক শহর মেক্সিকো

Thumbnail [100%x225]
রোমাঞ্চ সঙ্গী করে জয়ের খোঁজে বাংলাদেশ

২০০৫ সালে মোহাম্মদ আশরাফুলের বীরত্বে কার্ডিফে অস্ট্রেলিয়ার বিপক্ষে রূপকথা লিখেছিল বাংলাদেশ। সেটিই এখন পর্যন্ত অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের একমাত্র জয়। এরপর কিংবা তার আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে আর কখনোই জয়ের গল্প লিখতে পারেনি বাংলাদেশের ছেলেরা। ঘরের মাঠ, বিদেশ কিংবা বৈশ্বিক আসর—সব জায়গাতেই দাপট দেখিয়েছে অজিরা।   ২০১১ সালে সর্বশেষ

Thumbnail [100%x225]
২০২৬ বিশ্বকাপে খেলবে ১৩টি মুসলিমপ্রধান দেশ

২০২৬ ফিফা বিশ্বকাপ বিশ্ব ফুটবলের ইতিহাসে এক নতুন যুগের সূচনা করতে যাচ্ছে। এবারের আসরে রেকর্ডসংখ্যক ১৩টি মুসলিমপ্রধান দেশ মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে, যা এই টুর্নামেন্টের ইতিহাসে অন্যতম বৈচিত্র্যময় এবং বিশ্বব্যাপী প্রতিনিধিত্বমূলক লাইন-আপ হিসেবে চিহ্নিত হচ্ছে।   ইতিহাসে প্রথমবারের মতো ৪৮টি দলের অংশগ্রহণে যুক্তরাষ্ট্র, কানাডা

Thumbnail [100%x225]
সোমালিয়ার রেফারি ওমরকে যুক্তরাষ্ট্রে প্রবেশে বাধা

বিশ্বকাপে দায়িত্ব পালনের জন্য নির্বাচিত সোমালিয়ার রেফারি ওমর আরতানকে যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। ফলে ইতিহাস গড়ার সুযোগ হারিয়ে আসন্ন বিশ্বকাপে আর ম্যাচ পরিচালনা করতে পারবেন না তিনি।   আন্তর্জাতিক ফুটবল নিয়ন্ত্রক সংস্থা ফিফা সোমবার এক বিবৃতিতে জানিয়েছে, ওমর আরতান ২০২৬ বিশ্বকাপে প্রশিক্ষণ ও ম্যাচ পরিচালনায় অংশ নিতে পারবেন

Thumbnail [100%x225]
আমাদের সবার দায়িত্ব একটাই

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নির্বাচিত হয়েছেন তামিম ইকবাল। সভাপতি নির্বাচিত হয়ে সংবাদ সম্মেলনে আসেন তিনি। সেখানে ব্যক্তিগত ট্যাগ, দায়িত্ববোধ, ক্রিকেট প্রশাসন, নির্বাচন প্রক্রিয়া এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েই তামিম নিজের অবস্থান ব্যাখ্যা করেন।   শুরুতেই তামিম বলেন, ‘আমি আগেও বলেছি, আজও একই কথা বলছি—যারা

Thumbnail [100%x225]
বিশ্বকাপে নজর কাড়তে পারেন যারা

লিওনেল মেসির জাদুকরি পা, ক্রিস্টিয়ানো রোনালদোর অ্যাক্রোবেটিক ফিনিশ, লামিনে ইয়ামালের উইং-ঝলক আর কিলিয়ান এমবাপ্পের দুর্দান্ত গতি..সব মিলিয়ে আরেকটি বিশ্বকাপের অপেক্ষা প্রায় শেষ। আগামী বৃহস্পতিবার, ১১ জুন পর্দা উঠবে ২০২৬ ফিফা বিশ্বকাপের।   যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে হতে যাওয়া এই বিশ্ব আসরে দেখা যাবে ফুটবলের দারুণ সব কিংবদন্তিদের,

Thumbnail [100%x225]
ভিসা জটিলতার মধ্যেই মেক্সিকো পৌঁছেছে ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক টানাপোড়েন ও ভিসা জটিলতার মধ্যেই বিশ্বকাপ খেলতে মেক্সিকো পৌঁছেছে ইরান ফুটবল দল। বিশ্বকাপের সহ-আয়োজক যুক্তরাষ্ট্রের সঙ্গে তেহরানের যুদ্ধাবস্থার মধ্যেই ইরান দলের কয়েকজন সদস্যকে ভিসা না দেওয়ায় তৈরি হয়েছে নতুন বিতর্ক।   বিশ্বকাপ শুরুর আগে মেক্সিকোর তিহুয়ানা শহরে পৌঁছেছে ইরান দল। ক্যালিফোর্নিয়ার সান ডিয়েগোর

Thumbnail [100%x225]
মিডিয়া স্বত্ব কিনছে সরকার

বিশ্বকাপ ফুটবল দর্শকদের জন্য সুখবর। আন্তর্জাতিক ফুটবল ফেডারেশন (ফিফা) থেকে সরাসরি ক্রয় প্রক্রিয়ায় (ডিপিএম) ফিফা বিশ্বকাপ-২০২৬-এর ‘অল মিডিয়া রাইটস’ ক্রয়ের উদ্যোগ নিয়েছে সরকার। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এ সংক্রান্ত একটি প্রস্তাব রোববার (৭ জুন) বিকেলে প্রথমে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে এবং পরে সরকারি ক্রয় সংক্রান্ত