ঢাকা, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

বিশ্ব বাজারে স্বর্ণের দামের প্রভাবে বাড়ল রির্জাভ

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:৪০ অপরাহ্ন | দেখা হয়েছে ৪ বার


বিশ্ব বাজারে স্বর্ণের দামের প্রভাবে বাড়ল রির্জাভ

বিশ্ববাজারে সোনার দাম বাড়ায় বাংলাদেশ ব্যাংকের রিজার্ভে থাকা সোনার আর্থিক মূল্যও বেড়েছে। তবে গত অর্থবছরে কেন্দ্রীয় ব্যাংকের মজুত সোনার পরিমাণে কোনো পরিবর্তন হয়নি।

 

বাংলাদেশ ব্যাংকের ২০২৫-২৬ অর্থবছরের নিরীক্ষা প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে কেন্দ্রীয় ব্যাংকের কাছে মোট ৪ লাখ ৫৯ হাজার ১৬৩ দশমিক ৫২ ট্রয় আউন্স সোনা মজুত ছিল। ২০২৫-২৬ অর্থবছর শেষেও মজুত সোনার পরিমাণ একই রয়েছে।

 

২০২৪-২৫ অর্থবছর শেষে বাংলাদেশ ব্যাংকের হাতে থাকা সোনার মোট আর্থিক মূল্য ছিল ১১ হাজার ১৪ কোটি ১০ লাখ টাকা। গত অর্থবছর শেষে সেই মূল্য বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৪৩৬ কোটি ৬২ লাখ টাকায়।

অর্থাৎ সোনার পরিমাণ অপরিবর্তিত থাকলেও বিশ্ববাজারে দাম বাড়ায় এর মূল্য বেড়েছে প্রায় ২ হাজার ৪২২ কোটি ৫২ লাখ টাকা।

 

কেজির হিসাবে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভে বর্তমানে প্রায় ১৪ হাজার ২৭৮ কেজি সোনা রয়েছে।

এর আর্থিক মূল্য প্রায় ১৩ হাজার ৪৩৬ কোটি টাকা। মজুত এই সোনার বড় অংশ যুক্তরাজ্যের কেন্দ্রীয় ব্যাংক ব্যাংক অব ইংল্যান্ডে সংরক্ষিত রয়েছে। বাকি সোনা কয়েকটি আন্তর্জাতিক ব্যাংক ও বাংলাদেশ ব্যাংকের নিজস্ব ভল্টে রাখা আছে।

 

 

 

আন্তর্জাতিক বাজারে সোনার দাম কমা-বাড়ার সঙ্গে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভে থাকা সোনার মূল্যও কমে-বাড়ে। অর্থবছর শেষে আন্তর্জাতিক বাজারদর অনুযায়ী সোনার মূল্য নির্ধারণ করা হয়। গত অর্থবছরে বিশ্ববাজারে সোনার দাম বেড়ে যাওয়ায় বাংলাদেশ ব্যাংকের মজুত সোনার মূল্যমানও বেড়েছে।


   আরও সংবাদ