ঢাকা, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

যুদ্ধবিরতির মধ্যেও ইসরায়েলি হামলা

আন্তর্জাতিক ডেস্ক


প্রকাশ: ৮ সেপ্টেম্বর, ২০২৬ ১০:১৬ পূর্বাহ্ন | দেখা হয়েছে ১১ বার


যুদ্ধবিরতির মধ্যেও ইসরায়েলি হামলা

যুদ্ধবিরতির মধ্যে দক্ষিণ লেবাননের একটি গ্রামে সবশেষ ইসরায়েলি বিমান হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছেন।

সোমবার (৭ সেপ্টেম্বর) রাতে কুফার রুমমানে একটি আবাসিক ভবনে হামলায় দুই শিশু, চার নারীসহ ১১ জন নিহত হন।

এ ছাড়া একটি গাড়িতে হামলা চালিয়ে একজন প্যারামেডিককে হত্যা করে ইসরায়েল।

 

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, চলতি বছরের ২ মার্চ থেকে লেবাননে দখলদার ইসরায়েলি হামলায় ৪ হাজার ৩৬২ জন নিহত এবং ১২ হাজার ৩৭৮ জন আহত হয়েছেন।

 

২০২৩ সালের ৮ অক্টোবর থেকে মোট হতাহতের সংখ্যা দাঁড়িয়েছে ৮ হাজার ৯২৯ জন নিহত এবং ৩০ হাজার ৬১৪ জন আহত।

সূত্র: আল-জাজিরা


   আরও সংবাদ