ঢাকা, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

সৌদিতে মার্কিন নাগরিকদের ভ্রমণে সতর্কতা জারি

আন্তর্জাতিক ডেস্ক


প্রকাশ: ১৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:২৩ অপরাহ্ন | দেখা হয়েছে ৫ বার


সৌদিতে মার্কিন নাগরিকদের ভ্রমণে সতর্কতা জারি

সৌদি আরব ও ইয়েমেনের মধ্যকার সংঘাতের জেরে দেশটিতে ভ্রমণ সতর্কতা বা ট্রাভেল অ্যাডভাইজরি জারি করেছে যুক্তরাষ্ট্র।

নতুন সতর্কবার্তায় মার্কিন নাগরিকদের সৌদি আরব ভ্রমণের বিষয়টি পুনর্বিবেচনার পরামর্শ দিয়ে দেশটিকে লেভেল-৩ সতর্কতায় রাখা হয়েছে।

 

বুধবার (১৬ সেপ্টেম্বর) মার্কিন পররাষ্ট্র দপ্তরের আন্তর্জাতিক ভ্রমণসংক্রান্ত ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়। 

ওয়েবসাইটে প্রকাশিত সতর্কবার্তায় বলা হয়েছে, সৌদি আরবে মার্কিন স্বার্থকে লক্ষ্য করে ইরানি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার ঝুঁকি রয়েছে।

পাশাপাশি সশস্ত্র সংঘাত, সন্ত্রাসবাদ, দেশত্যাগে নিষেধাজ্ঞা এবং সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারসংক্রান্ত স্থানীয় আইন নিয়েও সতর্ক করা হয়েছে।

 

 

 

সতর্কবার্তায় আরও বলা হয়েছে, সৌদি আরবের কিছু এলাকায় ঝুঁকি তুলনামূলক বেশি।

 

এদিকে প্রতিবেশী দেশ ইয়েমেন ভ্রমণের বিষয়ে মার্কিন নাগরিকদের জন্য আগে জারি করা লেভেল-৪ বা ‘ভ্রমণ করবেন না’ সতর্কতা এখনও বহাল রয়েছে। 

সূত্র: আল-জাজিরা 


   আরও সংবাদ