ঢাকা, বুধবার, ১২ অগাস্ট ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

আবারও প্রেসার কুকার বোমা

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ১২ অগাস্ট, ২০২৬ ১২:৪৫ অপরাহ্ন | দেখা হয়েছে ২১ বার


আবারও প্রেসার কুকার বোমা

ঢাকার পাশে সাভারে আবারও একটি প্রেসার কুকার বোমার অস্তিত্বের সংবাদ পাওয়া গেছে। খবর পেয়ে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ঘটনাস্থল ঘিরে রেখেছে।

বর্তমানে বোমাটি নিরাপদে নিষ্ক্রিয় করার কার্যক্রম চলছে।

 

বুধবার (১২ আগস্ট) সকালে সাভার মডেল থানাধীন সাধাপুর গোপের বাড়ি লালটেক ঘোড়া মসজিদের সামনে প্রেসার কুকার বোমাটির অস্তিত্বের সংবাদ পায় সিটিটিসি।

পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল ঘিরে রাখেন।

 

সিটিটিসি সূত্রে এসব তথ্য জানা গেছে।

 

 

সাভারে আবারও প্রেসার কুকার বোমা

এর আগে গত ৩১ জুলাই রাতে আশুলিয়ার খেজুরবাগান এলাকার একটি চায়ের দোকানের সামনে পরিত্যক্ত ব্যাগ থেকে উদ্ধার করা একটি শক্তিশালী প্রেসার কুকার বোমা নিষ্ক্রিয় করে সিটিটিসি।

সিটিটিসির ব্রিফিং স্থগিত
এদিকে মতিঝিল মেট্রোরেল স্টেশনসহ রাজধানীর বিভিন্ন স্থানে বোমা রাখার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের বিষয়ে আজ সংবাদমাধ্যমকে বিস্তারিত জানানোর কথা ছিল কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের।

তবে নির্ধারিত সেই ব্রিফিং স্থগিত করা হয়েছে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

 


   আরও সংবাদ