ঢাকা, বুধবার, ১২ অগাস্ট ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

তেলের দাম ব্যারেলপ্রতি ৯০ ডলার ছুঁইছুঁই

আন্তর্জাতিক ডেস্ক


প্রকাশ: ১২ অগাস্ট, ২০২৬ ১১:১৮ পূর্বাহ্ন | দেখা হয়েছে ২২ বার


তেলের দাম ব্যারেলপ্রতি ৯০ ডলার ছুঁইছুঁই

তেলের দামের ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত রয়েছে। ব্রেন্ট ক্রুডের দাম ৭২ সেন্ট বা শূন্য দশমিক ৮১ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৮৯ দশমিক ৬৩ ডলারে দাঁড়িয়েছে।

 

আর যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুডের দাম ৭১ সেন্ট বা শূন্য দশমিক ৮৫ শতাংশ বেড়ে ৮৩ দশমিক ৯১ ডলারে পৌঁছেছে।

রয়টার্সের তথ্য অনুযায়ী, মঙ্গলবার উভয় বেঞ্চমার্ক চুক্তির দাম ১ ডলারেরও বেশি বেড়ে লেনদেন শেষ হওয়ার পর তেলের দাম আরও বৃদ্ধি পায়।

এর মাধ্যমে গত ৩১ জুলাইয়ের পর থেকে তেলের দাম সর্বোচ্চ পর্যায়ে গিয়ে পৌঁছায়।

 

শিল্প সংক্রান্ত ডেটায় মার্কিন অপরিশোধিত তেলের মজুত বৃদ্ধির বিষয়টি উঠে এলেও যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তির বিষয়ে মানুষের প্রত্যাশা যখন কমতে শুরু করেছে ঠিক তার পরপরই সোমবার তেলের দাম প্রায় ৫ শতাংশ লাফিয়ে বাড়ে এবং এই ঊর্ধ্বমুখী ধারা আরও প্রসারিত হয়।

 

 

এদিকে, তেলের দামের যখন এমন ঊর্ধ্বমুখী প্রবণতা, তখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি দাবি করেছেন, হরমুজ প্রণালী মার্কিন বাহিনীর সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে।

যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যে জয়েন্ট বেজ অ্যান্ড্রুজে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ‘ইরানের পরিস্থিতি ভালোভাবেই চলছে– একেবারেই ভালো চলছে।

হরমুজ প্রণালী সম্পূর্ণভাবে আমাদের নিয়ন্ত্রণে রয়েছে। এর ওপর আমাদেরই পূর্ণ নিয়ন্ত্রণ আছে, অন্য কারো নয়, কেবল আমাদেরই। আমাদের নৌবাহিনী অবিশ্বাস্য রকমের ভালো এবং আমাদের দেশের জন্য সবকিছু দারুণভাবে এগোচ্ছে।’

 

তিনি আরও বলেন, ‘আমি ইরানকে বিশ্বাস করি না। ইরানকে অবিশ্বাস করার ক্ষেত্রে আমিই সবার আগে থাকব, তারা আমার সঙ্বেগ প্রতিনিয়ত মিথ্যা কথা বলেছে। এই মুহূর্তে হরমুজ প্রণালীর ওপর আমাদের সম্পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে, তাদের কোনো নিয়ন্ত্রণ নেই।’

এদিকে যুক্তরাষ্ট্র ও ইরান নতুন করে সমঝোতায় পৌঁছানোর কাছাকাছি রয়েছে বলে জানিয়েছে পাকিস্তান। একইসঙ্গে মধ্যস্থতাকারী কাতার জানিয়েছে, হরমুজ প্রণালী পরিচালনা ও জাহাজ চলাচল নিয়ে ইরান ও ওমানের আলোচনা ‘অগ্রসর পর্যায়ে’ রয়েছে। তবে কূটনৈতিক অগ্রগতির মধ্যেই উপসাগর ও লোহিত সাগরে জাহাজে নতুন করে হামলার ঘটনায় উত্তেজনা অব্যাহত রয়েছে।

সূত্র: আল জাজিরা


   আরও সংবাদ