ঢাকা, বুধবার, ১২ অগাস্ট ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

পেলের খেলা ক্লাবে যোগ দিচ্ছেন বাংলাদেশের শমিত

স্পোর্টস ডেস্ক


প্রকাশ: ১২ অগাস্ট, ২০২৬ ১১:২০ পূর্বাহ্ন | দেখা হয়েছে ২৩ বার


পেলের খেলা ক্লাবে যোগ দিচ্ছেন বাংলাদেশের শমিত

কানাডিয়ান প্রিমিয়ার লিগের ক্লাব ক্যাভালরি এফসি-তে তিন বছরের অধ্যায় শেষ করে নিউ ইয়র্ক কসমসে যোগ দিতে যাচ্ছেন বাংলাদেশী মিডফিল্ডার শমিত সোম।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া গুঞ্জন অনুযায়ী, শমিত আমেরিকার এই ক্লাবটির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন।

বর্তমানে ক্লাবটি যুক্তরাষ্ট্রের ঘরোয়া ফুটবল লিগের তৃতীয় স্তরে প্রতিদ্বন্দ্বিতা করছে। তবে শমিত সোম কিংবা নিউ ইয়র্ক কসমস কোনো পক্ষই এখনো আনুষ্ঠানিকভাবে এই দলবদলের খবর নিশ্চিত করেনি।

 

বাংলাদেশী বংশোদ্ভূত শমিত সোম গত জানুয়ারিতে ক্যাভালরি এফসির সঙ্গে চুক্তি শেষ করেন। ক্লাবটি ২০২৬ মৌসুমের আগে তার বিদায়ের বিষয়টি নিশ্চিত করেছিল।

কানাডার এই ক্লাবটির হয়ে তিনি টানা তিন মৌসুম মাঠ মাতিয়েছেন।

 

নিউ ইয়র্ক কসমসের রয়েছে এক গৌরবোজ্জ্বল ইতিহাস।

সত্তরের দশকে ফুটবল কিংবদন্তি পেলে এবং ফ্রাঞ্জ বেকেনবাউয়ার এই ক্লাবের হয়ে খেলেছেন। পেলে ১৯৭৫ থেকে ১৯৭৬ সাল পর্যন্ত ক্লাবটির প্রতিনিধিত্ব করেন এবং বেকেনবাউয়ারও একই সময়ে এই ক্লাবে যোগ দিয়েছিলেন।

 

শমিত শুরুতে কানাডার হয়ে দুটি প্রীতি ম্যাচ খেলেছিলেন। তবে গত বছর বাংলাদেশের নাগরিকত্ব পাওয়ার পর তিনি লাল-সবুজের জার্সিতে খেলার চূড়ান্ত সিদ্ধান্ত নেন এবং আন্তর্জাতিক ফুটবলে নিজের দল পরিবর্তন করেন।

২০২৫ সালের জুনে এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের তৃতীয় রাউন্ডে বাংলাদেশের হয়ে শমিতের অভিষেক হয়। এর প্রায় চার মাস পর হংকংয়ের বিপক্ষে বাছাইপর্বের এক ম্যাচে তিনি নিজের প্রথম আন্তর্জাতিক গোলটি করেন, যদিও সেই ম্যাচে বাংলাদেশ ৪-৩ ব্যবধানে পরাজিত হয়েছিল।


   আরও সংবাদ