ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

এমপি বাবরের হাসপাতালে ফের ভাঙচুর-অগ্নিসংযোগ

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ১৯ নভেম্বর, ২০২৬ ১৬:০৫ অপরাহ্ন | দেখা হয়েছে ৩০ বার


এমপি বাবরের হাসপাতালে ফের ভাঙচুর-অগ্নিসংযোগ

গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবরের আরাফ জেনারেল হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে পুনরায় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মী-সমর্থকরা মিছিল নিয়ে এমপি বাবরের বাড়িতে গিয়ে এ ঘটনা ঘটান।

 

কে এম বাবর গোপালগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এবং কেন্দ্রীয় ড্যাব নেতা। গোপালগঞ্জ সদর থানার ২০০ ফুটের মধ্যে তার এই ক্লিনিক ও অফিস অবস্থিত।


 

 

 

 

জানা গেছে, বুধবার (১৮ নভেম্বর) ডা. কে এম বাবরের বাড়িতে ছাত্রলীগের (নিষিদ্ধ সংগঠন) নেতাকর্মীরা মিছিল নিয়ে আরাফ জেনারেল হাসপাতালে তার ব্যক্তিগত অফিসে হামলা চালিয়ে ভাঙচুর করেন। পরে তারা ভাঙচুর করা মালামাল হাসপাতালের সামনে রাস্তায় এনে আগুন ধরিয়ে দেন।

এ ঘটনার পর হাসপাতালে থাকা রোগীরা হাসপাতাল ছেড়ে অন্যত্র চলে যান। বৃহস্পতিবার আবার আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকরা মিছিল নিয়ে গিয়ে হাসপাতালটিতে ব্যাপক ভাঙচুর চালান।

পরে তারা হাসপাতালটিতে আগুন ধরিয়ে দেন। অবরোধকারীরা সারা শহরে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অবরোধ সফল করার পক্ষে শোডাউন করেন।

 


   আরও সংবাদ