ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

গৃহবধূকে অমানুষিক নির্যাতনের অভিযোগে স্বামী জেল হাজতে

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ১৯ নভেম্বর, ২০২৬ ১৯:৩১ অপরাহ্ন | দেখা হয়েছে ২১ বার


 গৃহবধূকে অমানুষিক নির্যাতনের অভিযোগে স্বামী জেল হাজতে

সাপাহার(নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর সাপাহারে যৌতুকের দাবিতে স্ত্রীকে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগে দায়ের করা মামলায় মিজানুর রহমান নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। পরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

 

গত ৫ নভেম্বর ২০২৬ তারিখে ভুক্তভোগী গৃহবধূ ফাতেমা জান্নাত বাদী হয়ে সাপাহার থানায় মামলাটি দায়ের করেন। মামলার নম্বর ৬।

 

মামলার এজাহার সূত্রে জানা যায়, উপজেলার গোয়ালা ইউনিয়নের কৈবর্ত্তগ্রামের বাসিন্দা মৃত: ময়েজ উদ্দীনের মেয়ে ফাতেমা জান্নাতের সঙ্গে একই গ্রামের আকরাম আলী সরদারের পুত্র মিজানুর রহমানের বিয়ে হয়। বিয়ের পর থেকে যৌতুকসহ বিভিন্ন বিষয় নিয়ে তাকে শারীরিক ও মানসিক নির্যাতন করা হতো বলে অভিযোগ করেন তিনি। একপর্যায়ে তার কাছে ৫ লাখ টাকা যৌতুক দাবি করা হয়। দাবিকৃত টাকা দিতে অস্বীকৃতি জানালে তাকে মারধর করে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগও করা হয়েছে।

 

অভিযুক্ত মিজানুর রহমান সাপাহার উপজেলার গোয়ালা কমিউনিটি ক্লিনিকে কর্মরত রয়েছেন বলে জানা গেছে। এদিকে ভুক্তভোগীর মেডিকেল প্রতিবেদন নিয়ে প্রশ্ন উঠেছে।

 

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আরিফুজ্জামান বলেন, “অফিস স্টাফ বা যেকোনো ভুক্তভোগীর ক্ষেত্রে ইনজুরি যতটুকু, প্রতিবেদনও ততটুকুই দেওয়া হয়। এই ভুক্তভোগীর ক্ষেত্রেও তাই করা হয়েছে।”

 

সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীন রেজা বলেন, “মামলার পরিপ্রেক্ষিতে আসামিকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়েছে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।”


   আরও সংবাদ