ঢাকা, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

আজ নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় বৈঠক

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ১৬ নভেম্বর, ২০২৬ ০৯:১২ পূর্বাহ্ন | দেখা হয়েছে ১৬ বার


আজ নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় বৈঠক

তৈরি পোশাক শ্রমিকদের মজুরি বৃদ্ধির জন্য আজ সোমবার (১৬ নভেম্বর) ১১ টায় নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় বৈঠক বসছে। রাজধানীর বিজয়নগরে শ্রম ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

এই বৈঠকে মালিকপক্ষ ১৫ থেকে ১৬ হাজার টাকার ন্যূনতম মজুরি প্রস্তাব দিতে দিতে পারে।

এর আগে গত ৯ নভেম্বর রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের নিজস্ব কার্যালয়ে দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত হয়।



মজুরি বোর্ডের দ্বিতীয় বৈঠকে শ্রমিকপক্ষ ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরি প্রস্তাব করলেও মালিকপক্ষ চার দিন সময় নেয়। সেই হিসাবে গত বৃহস্পতিবার মালিকপক্ষের প্রস্তাব দেওয়ার কথা ছিল এবং আজকের তৃতীয় বৈঠকে সেই প্রস্তাব নিয়ে আলোচনা হবে।



বাংলাদেশ পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) একাধিক সদস্য জানান, মালিকদের পক্ষ থেকে ১৫ থেকে ১৬ হাজার টাকা প্রস্তাব করা হবে। তারা মনে করছেন, শ্রমিকরা যেমন দরকষাকষির জন্য ৩২ হাজার টাকা প্রস্তাব করেছে, তেমনি মালিকদের পক্ষ থেকেও কিছুটা হাতে রেখে এই ১৫ বা ১৬ হাজার টাকার প্রস্তাব করা হবে।

সেভাবেই প্রস্তুতি নেওয়া হয়েছে।

মালিকপক্ষের একটি সূত্র জানায়, গত মজুরি বোর্ডগুলোর রীতি অনুসরণ করে তৈরি পোশাক খাতের উদ্যোক্তারা শ্রমিকদের দেওয়ার মতো সামর্থ্যের চেয়ে কিছুটা কম প্রস্তাব করবেন; যাতে দরকষাকষির জন্য কিছু হাতে থাকে এবং পরবর্তী বৈঠকগুলোতে আরও কিছু বাড়াতে পারেন। বা সরকারের পক্ষ কোনো উদ্যোগ নিলে তার সুযোগ থাকে।

উল্লেখ্য, তৈরি পোশাক খাতের শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে অক্টোবরের শেষ দিক থেকে শ্রমিকরা বিক্ষোভে নামে। মিরপুর, সাভার, আশুলিয়া, গাজীপুর ও নারায়ণগঞ্জের শিল্প এলাকায় উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়। শ্রমিকদের মজুরি বৃদ্ধিতে গত ১ নভেম্বর সরকার নিম্নতম মজুরি বোর্ড গঠন করে। এরপর থেকে বোর্ড আলোচনা শুরু করে। ইতিমধ্যে দ্বিতীয় বৈঠক সম্পন্ন হয়েছে এবং শ্রমিকপক্ষ মজুরি প্রস্তাব করেছে।

এদিকে মজুরি বৃদ্ধির আন্দোলন কিছুটা কমে এলেও গত রোববারও (১৫ নভেম্বর) ৬৫টি কারখানা ১৩(১) ধারা অনুসরণ করে বন্ধ ঘোষণা করেছে মালিকপক্ষ। আরও কিছু কারখানা উৎপাদন শুরু করলেও শেষ পর্যন্ত তা বন্ধ রাখতে বাধ্য হয়।

মালিক ও শ্রমিক পক্ষ ইতোমধ্যে ঐক্যমত হয়েছে,নিম্নতম মজুরি বোরডে যে মজুরিই ঘোষণা করুক-এটা চলতি বছরের ডিসেম্বর থেকে কার্যকর হবে। এবং জানুয়ায়ারী মাসের প্রথম সপ্তাহে বেতন পাওয়ার সময় শ্রমিকরা বাড়তি মজুরি পাবেন। এসব বিষয় মাথায় রেখে দ্রুততম সময়ের মধ্যে মজুরি বৃদ্ধির সিদ্ধান্তে নিতে এগুচ্ছে মজুরি বোরডের মালিক, শ্রমিক ও সরকার পক্ষ।


   আরও সংবাদ