ঢাকা, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

হাম উপসর্গে চারজনের মৃত্যু

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ১৬ নভেম্বর, ২০২৬ ১৫:৫০ অপরাহ্ন | দেখা হয়েছে ২৮ বার


হাম উপসর্গে চারজনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে চারজনের মৃত্যু হয়েছে। গত ১৫ মার্চ থেকে ১৬ নভেম্বর পর্যন্ত হাম উপসর্গে মোট এক হাজার ৬৮২ জনের মৃত্যু হয়েছে।

 

সোমবার (১৬ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে শনাক্ত রোগীর সংখ্যা এক হাজার ৫০৯ জন এবং গত ১৫ মার্চ থেকে ১৬ নভেম্বর পর্যন্ত মোট হামরোগীর সংখ্যা দুই লাখ ৪৯ হাজার ৫৬৯ জন।

 

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগীর সংখ্যা ১৭৩ জন, গত ১৫ মার্চ থেকে ১৬ নভেম্বর পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা ২৫ হাজার ৪৪২ জন।

গত ১৫ মার্চ থেকে ১৬ নভেম্বর পর্যন্ত হাম উপসর্গে হাসপাতালে ভর্তি হয়েছেন দুই লাখ ২২ হাজার ৯৪৪ জন।

একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন দুই লাখ ১৪ হাজার ৮৭০ জন।

 

গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে চারজনের মৃত্যু হয়েছে এবং গত ১৫ মার্চ থেকে ১৬ নভেম্বর পর্যন্ত হাম উপসর্গে মোট এক হাজার ২১৩ জনের মৃত্যু হয়েছে।

 

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি এবং গত ১৬ মার্চ থেকে ১৫ নভেম্বর পর্যন্ত নিশ্চিত হামে ১০৫ জনের মৃত্যু হয়েছে।


   আরও সংবাদ