আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ৮ নভেম্বর, ২০২৬ ০৯:৫২ পূর্বাহ্ন | দেখা হয়েছে ২৫ বার
প্রতিবেশী দেশগুলোর ওপর হামলা চালাতে ইরাকের ভূখণ্ড ব্যবহার করছে বাইরের পক্ষগুলো। এ বিষয়ে বাগদাদের কাছে প্রমাণ রয়েছে বলে জানিয়েছেন ইরাকের পররাষ্ট্রমন্ত্রী ফুয়াদ হুসেইন।
একই সঙ্গে মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কাও প্রকাশ করেছেন তিনি।
আল জাজিরাকে দেওয়া এক বিস্তারিত সাক্ষাৎকারে ফুয়াদ হুসেইন বলেন, কিছু বহিরাগত পক্ষ ইরাকের ভূখণ্ড ব্যবহার করে প্রতিবেশী দেশগুলোতে হামলা চালাচ্ছে বলে তাদের কাছে তথ্য রয়েছে।
তিনি বলেন, এ ধরনের কর্মকাণ্ড শুধু ইরাকের নিরাপত্তার জন্যই নয়, পুরো অঞ্চলের স্থিতিশীলতার জন্যও উদ্বেগজনক। এর ফলে মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধ শুরু হওয়ার আশঙ্কা তৈরি হতে পারে।
ইরাকের পররাষ্ট্রমন্ত্রী আরও সতর্ক করে বলেন, আঞ্চলিক উত্তেজনা বাড়তে থাকলে পরিস্থিতি আবারও বড় ধরনের সংঘাতের দিকে গড়াতে পারে।
তথ্যসূত্র: আল জাজিরা।