ঢাকা, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

সৌদি আরবে হুথিদের হামলায় এক বাংলাদেশি নিহত

আন্তর্জাতিক ডেস্ক


প্রকাশ: ৫ অক্টোবর, ২০২৬ ২০:১৩ অপরাহ্ন | দেখা হয়েছে ১৫ বার


সৌদি আরবে হুথিদের হামলায় এক বাংলাদেশি নিহত

সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশের আল খুরাইস এলাকায় গত ৪ অক্টোবর আরামকোর একটি স্থাপনায় হুথিদের ছোড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোনের আঘাতে বাংলাদেশি নাগরিক মো. সজিব হোসেন নিহত হয়েছেন। তার বাড়ি কুমিল্লা জেলায়।

 

সোমবার (৫ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয় এক বার্তায় জানায়, বাংলাদেশি নাগরিকের প্রাণহানির ঘটনায় পররাষ্ট্র মন্ত্রণালয় গভীর শোক ও দুঃখ প্রকাশ করছে। এ ধরনের হামলার তীব্র নিন্দা জানাচ্ছে।

একইসঙ্গে নিহতের শোকসন্তপ্ত পরিবার ও স্বজনদের প্রতি মন্ত্রণালয় আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছে।

 

 

 

সৌদি আরবে বাংলাদেশ দূতাবাস ইতোমধ্যেই নিহতের পরিবারের সদস্য ও নিয়োগকর্তার সঙ্গে যোগাযোগ করেছে এবং প্রয়োজনীয় সার্বিক সহযোগিতা প্রদান করছে।

তার মরদেহের আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্নকরণ ও দেশে পাঠানোর বিষয়ে দূতাবাস সংশ্লিষ্ট সৌদি কর্তৃপক্ষের সঙ্গে প্রয়োজনীয় সমন্বয় করছে।

 


   আরও সংবাদ