ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ৫ অক্টোবর, ২০২৬ ১২:৩৬ অপরাহ্ন | দেখা হয়েছে ৩০ বার
বাগেরহাটের মোংলায় ১০০ মেগাওয়াট ক্ষমতার একটি ক্ষুদ্র পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র (স্মল মডুলার রিয়্যাক্টর বা এসএমআর) স্থাপনের প্রস্তাব দিয়েছে চীন। এটি বাস্তবায়ন হলে তা হবে বাংলাদেশে এসএমআর প্রযুক্তির প্রথম পারমাণবিক বিদ্যুৎপ্রকল্প।
প্রকল্প ও প্রস্তাবনার মূল বিবরণে বলা হয়েছে, প্রকল্পের স্থান হিসেবে মোংলা অর্থনৈতিক অঞ্চল এলাকায় ১১০ একর জমির ওপর এই কেন্দ্রটি গড়ে তোলার পরিকল্পনা করা হয়েছে। প্রস্তাবিত এসএমআর প্রযুক্তির এই পরমাণু বিদ্যুৎকেন্দ্রটির উৎপাদন ক্ষমতা হবে ১০০ মেগাওয়াট।
প্রাথমিক আলোচনা অনুযায়ী, প্রকল্প বাস্তবায়নের জন্য বাংলাদেশকে বিনামূল্যে জমি দিতে হতে পারে।
গত আগস্ট মাসে (২০২৬) চীন থেকে আসা একটি প্রতিনিধিদলের সঙ্গে বাংলাদেশ সরকারের প্রাথমিক বৈঠকে এই দ্বিপক্ষীয় প্রস্তাবটি তুলে ধরা হয়েছিলো।
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সূত্র জানায়, নতুন এই এসএমআর প্রযুক্তি মূল্যায়নের পর সরকার এ বিষয়ে চূড়ান্ত পদক্ষেপ গ্রহণ করবে।
উল্লেখ্য রাশিয়ার কারিগরি ও আর্থিক সহায়তায় নির্মিত বাংলাদেশের একমাত্র রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের মোট উৎপাদন ক্ষমতা ২,৪০০ মেগাওয়াট।