ঢাকা, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

কেপটাউনে বাংলাদেশের অনারারি কনস্যুলেট উদ্বোধন

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ২৩ মে, ২০২৬ ২০:০৯ অপরাহ্ন | দেখা হয়েছে ২৬৮ বার


কেপটাউনে বাংলাদেশের অনারারি কনস্যুলেট উদ্বোধন

দক্ষিণ আফ্রিকার কেপটাউনে বাংলাদেশের অনারারি কনস্যুলেট অফিস উদ্বোধন হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম এবং দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশের হাইকমিশনার শাহ আহমেদ শফি।

 

শনিবার (২৩ মে) পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, দক্ষিণ আফ্রিকার ওয়েস্টার্ন কেপ প্রদেশে দেশটির দ্বিতীয় বৃহত্তম বাংলাদেশি প্রবাসী সম্প্রদায়ের বসবাস। ওই অঞ্চলে কনস্যুলার সেবা সহজ করতে বাংলাদেশ সরকার ২০২৫ সালের অক্টোবর মাসে বিশিষ্ট ব্যবসায়ী জোহান ম্যাক্স লে রুক্স-কে অনারারি কনসাল হিসেবে মনোনয়ন দেয়।

দীর্ঘদিন ধরে বাংলাদেশের সঙ্গে তার ব্যবসায়িক সম্পর্ক রয়েছে।

 

এদিকে পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকার ষষ্ঠ ফরেন অফিস কনসালটেশন (এফওসি)-এ বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন।

দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক, বাণিজ্য, বিনিয়োগ ও প্রবাসী কল্যাণসহ বিভিন্ন বিষয়ে বৈঠকে আলোচনা হয়।

 


   আরও সংবাদ