ঢাকা, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

লিমনের লাশ দু-একদিনের মধ্যেই দেশে ফিরবে

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ২৯ এপ্রিল, ২০২৬ ১০:১৮ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৫ বার


 লিমনের লাশ দু-একদিনের মধ্যেই দেশে ফিরবে

যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের লাশ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া সম্পন্ন হতে আরও দু-এক দিন সময় লাগতে পারে।

বুধবার (২৯ এপ্রিল) ওয়াশিংটনে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজা এক ফেসবুক পোস্টে এ তথ্য জানিয়েছেন।

 

তিনি জানান, পুলিশ আজ জামিল লিমনের লাশ অন্ত্যেষ্টিক্রিয়া কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছে। মিয়ামিতে অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট বাংলাদেশি কমিউনিটির সঙ্গে আলোচনা করে লাশ হস্তান্তরের এ সিদ্ধান্ত নেয়।

লাশ হস্তান্তরের আগে লিমনের পরিবারের সম্মতি নেওয়া হয়েছে। মুসলিম রীতিতে লাশের পরবর্তী সব প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

 

ফেসবুক পোস্টে গোলাম মোর্তোজা আরও জানান, লাশ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া সম্পন্ন হতে আরও দুই থেকে এক দিন সময় লাগতে পারে।

প্রায় ১০ দিন নিখোঁজ থাকার পর শুক্রবার পুলিশ জামিল আহমেদ লিমনের লাশ উদ্ধার করে।

তিনি ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডাতে ভূগোল, পরিবেশবিজ্ঞান ও নীতি বিষয়ে পিএইচডি করছিলেন।

 

একই দিন পিএইচডি শিক্ষার্থী বাংলাদেশি নাহিদা সুলতানা বৃষ্টিও নিখোঁজ হন। তার লাশের অংশ উদ্ধার করেছে পুলিশ।

রোববার ফ্লোরিডার আই-২৭৫ ও ফোর্থ স্ট্রিট নর্থ সংলগ্ন একটি জলাশয় থেকে ওই অংশ উদ্ধার করা হয়।


   আরও সংবাদ