ঢাকা, বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

ঢাকায় আসছেন অস্ট্রেলিয়ার পার্লামেন্টের স্পিকার

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ৮ এপ্রিল, ২০২৬ ১০:৩৮ পূর্বাহ্ন | দেখা হয়েছে ২৪ বার


ঢাকায় আসছেন অস্ট্রেলিয়ার পার্লামেন্টের স্পিকার

অস্ট্রেলিয়ার পার্লামেন্টের স্পিকার মিল্টন ডিকের নেতৃত্বে একটি প্রতিনিধি দল চলতি সপ্তাহে ঢাকায় আসছেন। সফরকালে জাতীয় সংসদের কার্যক্রম পর্যবেক্ষণ এবং সংসদ ভবন ও জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শন করবেন তারা।

 

মঙ্গলবার (৮ এপ্রিল) পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে এক বৈঠকে প্রতিনিধিদলের সফরের বিভিন্ন দিক তুলে ধরেন ঢাকায় অস্ট্রেলিয়ার হাই কমিশনার সুসান রাইল।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সফরে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ও প্রতিমন্ত্রী শামা ওবায়েদের সঙ্গে সাক্ষাৎ করবেন অস্ট্রেলীয় প্রতিনিধিদলের সদস্যরা।

 

তারা জাতীয় সংসদ ভবন এবং জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শন করবেন। পাশাপাশি সংসদ অধিবেশনের কার্যক্রমও দেখবেন।

 

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন সরকার গঠনের পর এই সফরের মাধ্যমে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সম্পর্কে নতুন গতি সঞ্চার হবে, এমন আশা প্রকাশ করেন প্রতিমন্ত্রী।

বাংলাদেশে জ্বালানি চাহিদা মেটাতে অস্ট্রেলিয়া থেকে এলএনজি সরবরাহের সম্ভাবনা নিয়েও বৈঠকে আলোচনা করেছেন হাই কমিশনার।

 

কৃষি ও জলবায়ু পরিবর্তন খাতে সহযোগিতার পাশাপাশি দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর সম্ভাবনা নিয়েও আলাপ করেছেন তিনি।

প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বাংলাদেশের শ্রমশক্তির দক্ষতা উন্নয়ন এবং নারীর ক্ষমতায়নকে গুরুত্ব দিয়েছেন।


   আরও সংবাদ