ঢাকা, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

আহত দুই বাংলাদেশি হাসপাতালে চিকিৎসাধীন

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ৫ মার্চ, ২০২৬ ১২:৫৬ অপরাহ্ন | দেখা হয়েছে ৫৩০ বার


আহত দুই বাংলাদেশি হাসপাতালে চিকিৎসাধীন

ইরানের হামলায় বাহরাইনে কিং হামাদ হাসপাতালে চিকিৎসাধীন আহত দুই বাংলাদেশি নাগরিক।

বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রইস হাসান সরোয়ার আহতদের দেখতে হাসপাতালে গেছেন।

বুধবার (৪ মার্চ) বাহরাইনের বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, বাংলাদেশের রাষ্ট্রদূত রইস হাসান সরোয়ার  বাহরাইনের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বাহরাইন ডিফেন্স ফোর্সের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ কিং হামাদ হাসপাতালে ইরানের হামলায় বাহরাইনে আহত প্রবাসী বাংলাদেশি নাজিমউদ্দিন ও কামরুল ইসলামের শারীরিক অবস্থার খোঁজ খবর নেন। তারা হাসপাতাল কর্তৃপক্ষের চিকিৎসা ব্যবস্থায় সন্তুষ্টি প্রকাশ করেন এবং তাদের দ্রুত সুস্থতা কামনা করেন।

এছাড়াও, দূতাবাসের পক্ষ থেকে আহত পরিবারের সদস্যদের সব প্রকার সহযোগিতার আশ্বাস দেন।

 


   আরও সংবাদ