ঢাকা, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে যুক্ত কানাডা

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ২ ফেব্রুয়ারী, ২০২৬ ১৪:৪৮ অপরাহ্ন | দেখা হয়েছে ২৮ বার


অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে যুক্ত কানাডা

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক করার লক্ষ্যে কাজ করছে কানাডা। 

সোমবার (০২ ফেব্রুয়ারি) ঢাকার কানাডা হাইকমিশন এক বার্তায় এ তথ্য জানিয়েছে।

কানাডা হাইকমিশন জানায়, বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচনকে সমর্থন জানাতে ইউরোপীয় ইউনিয়ন ও কমনওয়েলথের পর্যবেক্ষক মিশনের সঙ্গে একযোগে কাজ করছে কানাডা।

বার্তায় আরও বলা হয়, গণতন্ত্র একটি বিশ্বব্যাপী কল্যাণমূলক ব্যবস্থা।

আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে কানাডা একটি বিশ্বাসযোগ্য ও স্বচ্ছ নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমে বাংলাদেশের জনগণের গণতান্ত্রিক কণ্ঠস্বর প্রকাশের অধিকারকে সমর্থন করে।

 


   আরও সংবাদ