ঢাকা, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

জ্বালানি উপদেষ্টার সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ২৫ জানুয়ারী, ২০২৬ ১৭:১৪ অপরাহ্ন | দেখা হয়েছে ৪০৩ বার


জ্বালানি উপদেষ্টার সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক

ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন জ্বালানি উপদেষ্টা ড. মুহাম্মদ ফাওজুল কবির খানের সঙ্গে বৈঠক করেছেন।

রোববার (২৫ জানুয়ারি) ঢাকার মার্কিন দূতাবাস জানায়, বৈঠকে মার্কিন রাষ্ট্রদূত বাংলাদেশের জ্বালানি খাত উন্নয়নে যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোর সহযোগিতা সম্প্রসারণ নিয়ে আলোচনা করেন।

বাংলাদেশে স্থলভাগে অনুসন্ধান, বিদ্যুৎ গ্রিড এবং এলএনজি ও এলপিজি সরবরাহে আমেরিকান জ্বালানি সমাধান দেশজুড়ে ঘরবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে পর্যাপ্ত ও নির্ভরযোগ্য জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র সহায়তা করছে।

১২ জানুয়ারি ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত হিসেবে যোগ দেন ব্রেন্ট ক্রিস্টেনসেন।


   আরও সংবাদ