ঢাকা, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

নতুন পে-স্কেলে কোন গ্রেডে কত বেতন

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ৩০ অগাস্ট, ২০২৬ ১০:৩৩ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৫ বার


নতুন পে-স্কেলে কোন গ্রেডে কত বেতন

ঢাকা: নতুন বেতন কাঠামোয় সরকারি চাকরিজীবীদের ২০টি গ্রেডে মূল বেতন নির্ধারণের প্রস্তাব করা হয়েছে। প্রকাশিত বিভিন্ন প্রতিবেদনে আসা তথ্য অনুযায়ী, সর্বনিম্ন ২০তম গ্রেডে মূল বেতন ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ ১ম গ্রেডে ১ লাখ ৬০ হাজার টাকা করার প্রস্তাব রয়েছে।

 

প্রস্তাবিত কাঠামো অনুযায়ী, ১ম গ্রেডের মূল বেতন ১ লাখ ৬০ হাজার টাকা নির্ধারিত রাখা হয়েছে। এরপর ২য় গ্রেডে ১ লাখ ৩২ হাজার থেকে ১ লাখ ৫৩ হাজার টাকা, ৩য় গ্রেডে ১ লাখ ১৩ হাজার থেকে ১ লাখ ৪৮ হাজার ৮০০ টাকা এবং ৪র্থ গ্রেডে ১ লাখ থেকে ১ লাখ ৪২ হাজার ৪০০ টাকা করার প্রস্তাব রয়েছে।

 

৫ম গ্রেডে মূল বেতন ৮৬ হাজার থেকে ১ লাখ ৩৯ হাজার ৭০০ টাকা, ৬ষ্ঠ গ্রেডে ৭১ হাজার থেকে ১ লাখ ৩৪ হাজার টাকা এবং ৭ম গ্রেডে ৫৮ হাজার থেকে ১ লাখ ২৬ হাজার ৮০০ টাকা করার প্রস্তাব করা হয়েছে।

৮ম গ্রেডে প্রস্তাবিত মূল বেতন ৪৭ হাজার ২০০ থেকে ১ লাখ ১৩ হাজার ৭০০ টাকা এবং ৯ম গ্রেডে ৪৫ হাজার ১০০ থেকে ১ লাখ ৮ হাজার ৮০০ টাকা।

 

১০ম গ্রেডে মূল বেতন ৩২ হাজার থেকে ৭৭ হাজার ৩০০ টাকা, ১১তম গ্রেডে ২৫ হাজার থেকে ৬০ হাজার ৫০০ টাকা এবং ১২তম গ্রেডে ২৪ হাজার ৩০০ থেকে ৫৮ হাজার ৭০০ টাকা করার প্রস্তাব রয়েছে।

এ ছাড়া ১৩তম গ্রেডে ২৪ হাজার থেকে ৫৮ হাজার টাকা, ১৪তম গ্রেডে ২৩ হাজার ৫০০ থেকে ৫৬ হাজার ৮০০ টাকা, ১৫তম গ্রেডে ২২ হাজার ৮০০ থেকে ৫৫ হাজার ২০০ টাকা এবং ১৬তম গ্রেডে ২১ হাজার ৯০০ থেকে ৫২ হাজার ৯০০ টাকা করার প্রস্তাব করা হয়েছে।

 

১৭তম গ্রেডে মূল বেতন ২১ হাজার ৪০০ থেকে ৫১ হাজার ৯০০ টাকা, ১৮তম গ্রেডে ২১ হাজার থেকে ৫০ হাজার ৯০০ টাকা, ১৯তম গ্রেডে ২০ হাজার ৫০০ থেকে ৪৯ হাজার ৬০০ টাকা এবং ২০তম গ্রেডে ২০ হাজার থেকে ৪৮ হাজার ৪০০ টাকা করার প্রস্তাব রয়েছে। 

তবে চূড়ান্ত প্রজ্ঞাপন প্রকাশ না হওয়া পর্যন্ত প্রস্তাবিত বেতন কাঠামোর কোনো অঙ্ককে নিশ্চিত বেতন হিসেবে বিবেচনা করা যাবে না।  


   আরও সংবাদ