ঢাকা, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

কমেছে সোনা-রুপার দাম

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ২৯ অগাস্ট, ২০২৬ ১২:২০ অপরাহ্ন | দেখা হয়েছে ৩৫ বার


কমেছে সোনা-রুপার দাম

স্থানীয় বাজারে তেজাবি সোনা-রুপার দাম কমার পরিপ্রেক্ষিতে দেশের বাজারে সোনা-রুপার দাম কমানো হয়েছে। প্রতিভরি সোনার দাম ৭ হাজার ১১৫ টাকা কমিয়ে ২ লাখ ৪০ হাজার ৬২৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

একইসঙ্গে রুপার দামও ১৭৫ টাকা কমিয়ে ৫ হাজার ৩০৭ নির্ধারণ করা হয়। আজ সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

 

 

শনিবার (২৯ আগস্ট) সকালে এই দাম কমানো হয়েছে বলে জানিয়েছে জুয়েলারি ব্যবসায়ীরা।

নতুন দাম অনুযায়ী, ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতিভরি সোনার দাম ৭ হাজার ১১৫ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪০ হাজার ৬২৮ টাকা।

২১ ক্যারেটের প্রতিভরি সোনার দাম ৬ হাজার ৮২৪ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৯ হাজার ৭৮০ টাকা।

 

এ ছাড়া ১৮ ক্যারেটের প্রতিভরি সোনার দাম ৫ হাজার ৮৩২ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে এক লাখ ৯৭ হাজার ৩৫৫ টাকা।

আর সনাতন পদ্ধতির প্রতিভরি সোনার দাম ৪ হাজার ৭২৪ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ টাকা ৬১ হাজার ১৯৬ টাকা।

 

এর আগে গত ২৫ আগস্ট ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতিভরি সোনার দাম এক হাজার ৬৩৩ টাকা বাড়িয়ে ২ লাখ ৪৭ হাজার ৭৪৩ টাকা, ২১ ক্যারেটের প্রতিভরি সোনার দাম এক হাজার ৫৭৬ টাকা বাড়িয়ে ২ লাখ ৩৬ হাজার ৬০৫ টাকা, ১৮ ক্যারেটের প্রতিভরি সোনার দাম এক হাজার ৩৪২ টাকা বাড়িয়ে ২ লাখ ৩ হাজার ১৮৭ টাকা ও সনাতন পদ্ধতির প্রতিভরি সোনার দাম এক হাজার ১০৮ টাকা বাড়িয়ে ১ লাখ টাকা ৬৫ হাজার ৯২০ টাকা নির্ধারণ করা হয়।

এদিকে সোনার দাম কমানো পাশাপাশি রুপার দামও কমানো হয়েছে। ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতিভরি রুপার দাম ১৭৫ টাকা কমিয়ে ৫ হাজার ৩০৭ টাকা, ২১ ক্যারেটের প্রতিভরি রুপার দাম ১৭৪ টাকা কমিয়ে ৫ হাজার ৭৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতিভরি রুপার দাম ১১৬ টাকা কমিয়ে ৪ হাজার ৩৭৪ টাকা ও সনাতন পদ্ধতির প্রতিভরি রুপার দাম ৫৮ টাকা কমিয়ে ৩ হাজার ৩২৪ টাকা নির্ধারণ করা হয়।

এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ১০৮ বার সমন্বয় করা হয়েছে সোনার দাম। যেখানে দাম ৫৫ দফা বাড়ানো হয়েছে; কমানো হয়েছে ৫৩ দফা। ২০২৫ সালে দেশের বাজারে মোট ৯৩ বার সোনার দাম সমন্বয় করা হয়েছিল। যেখানে ৬৪ বার দাম বাড়ানো হয়েছিল, আর কমানো হয়েছিল ২৯ বার।

প্রসঙ্গত, দেশের বাজারে গত ২৯ জানুয়ারি সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতিভরি সোনার দাম ১৬ হাজার ২১৩ টাকা বাড়িয়ে ২ লাখ ৮৬ হাজার ১ টাকা নির্ধারণ করা হয়, যা দেশের ইতিহাসে রেকর্ড সৃষ্টি করে। এটাই ছিল সোনার সর্বোচ্চ দাম।


   আরও সংবাদ