ঢাকা, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

ইরানের কাছে ক্ষতিপূরণ দাবি করলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক


প্রকাশ: ১১ অগাস্ট, ২০২৬ ১৪:০০ অপরাহ্ন | দেখা হয়েছে ১৩ বার


 ইরানের কাছে ক্ষতিপূরণ দাবি করলেন ট্রাম্প

ইরান ও ওমানের মধ্যে হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার বিষয়ে আলোচনা চললেও নতুন করে জটিলতা তৈরি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরান যুদ্ধের ক্ষতিপূরণ এবং নিষেধাজ্ঞা প্রত্যাহারের শর্তে হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথা বলার পর এবার তেহরানের কাছ থেকে গত ৫০ বছরের ক্ষয়ক্ষতির জন্য ক্ষতিপূরণ দাবি করেছেন ট্রাম্প।

 

ট্রাম্প সাংবাদিকদের বলেন, ইরান যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্রের করা ক্ষয়ক্ষতির জন্য অর্থ দাবি করেছে। তিনি বলেন, ‘তারা ক্ষতিপূরণ চেয়েছে, বলা যায়।

অথবা তারা যে ক্ষতির শিকার হয়েছে, তার জন্য অর্থ চেয়েছে। আমি বলেছি, এটি ভালো ধারণা।

 

এরপর ট্রাম্প বলেন, ‘আমরাও গত ৫০ বছর ধরে তারা যে ক্ষতি করেছে, তার জন্য অর্থ চাইব।’

 

 

ইরান জানিয়েছে, যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে যুদ্ধের ক্ষতিপূরণ দিতে রাজি না হওয়া এবং নিষেধাজ্ঞা প্রত্যাহার না করা পর্যন্ত হরমুজ প্রণালী খুলবে না।

ইরানের এই দাবি মূলত জুনে স্বাক্ষরিত একটি অন্তর্বর্তী শান্তি চুক্তির শর্তের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। তবে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ কার হাতে থাকবে, তা নিয়ে বিরোধের জেরে সেই চুক্তি পরে ভেঙে যায়।

 

 

 

ইরান ও ওমানের মধ্যে হরমুজ প্রণালী নিয়ে আলোচনা এখনো চলছে। ইরান ও ওমানকে পৃথক করা এই জলপথ দিয়ে যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধ শুরুর আগে বিশ্বের মোট তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের প্রায় এক-পঞ্চমাংশ পরিবহন করা হতো।

তবে ট্রাম্পের নতুন ক্ষতিপূরণ দাবিতে গুরুত্বপূর্ণ এই সামুদ্রিক পথ পুনরায় খুলে দেওয়ার উদ্যোগ আরও জটিল হয়ে উঠতে পারে।

সূত্র: আল জাজিরা


   আরও সংবাদ