ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

দূর্গম চরাঞ্চলে ছাগলে ক্ষেত খাওয়ায় হামলা আহত- ৩

স্টাফ রিপোর্টার


প্রকাশ: ২২ জুলাই, ২০২৬ ১৪:০৭ অপরাহ্ন | দেখা হয়েছে ২৮ বার


দূর্গম চরাঞ্চলে ছাগলে ক্ষেত খাওয়ায় হামলা আহত- ৩

জামালপুর প্রতিনিধি ।। জামালপুরের ইসলামপুরে দূর্গম যমুনার চর সাপধরী ইউনিয়নে কাশারীডোবা আমতলী গ্রামের হামলা লুটপাটের ঘটনা ঘটেছে। পূর্ব শত্রুতার জের ধরে জয়নাল আবেদীন ও নজরুল ইসলামের বাড়িতে হামলায় ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে।

 

অভিযোগে জানাযায়, ছাগলে ক্ষেত খাওয়াকে কেন্দ্র করে গত ১৫ জুলাই সোলায়মান হকদের সাথে  প্রতিবেশী জয়নাল আবেদীনদের সাথে ঝগড়ার একপর্যায়ে সংঘর্ষে লিপ্ত হয়। ওই ঘটনায় জয়নাল আবেদীন ও ভাই নজরুল ইসলাম বাদশা সহ উভয় পক্ষের তিনজন গুরুতর আহত হয়। গুরুতর আহত জয়নাল আবেদীন ও নজরুল ইসলাম বাদশাকে ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য  জামালপুর জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়। বর্তমানে তারা  চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় জয়নাল আবেদীন বাদী হয়ে ইসলামপুর থানায় একটি মামলা দায়ের করেন। 

 

মামলা করায় ক্ষিপ্ত হয়ে সোলায়মান হকের নেতৃত্বেগতকাল গভীর রাতে আবারো বাড়ীতে অতর্কিতে হামলা চালায়। এ সময় নজরুল ইসলাম বাদশার পুত্র বাবু মিয়াকে বেধরক মারপিট করে  মা নাজমা আক্তারকে হাত পা বেঁধে ঘরের মেঝেতে ফেলে রাখে। 

 

আহত নাজমা আক্তার জানান,সন্ত্রাসীরা তাকে বেঁধে মেঝেতে ফেলে রেখে তাদের ঘরে থাকা আসবাব পত্র ভাঙ্গচুর করে আলমারিতে থাকা টাকা ও স্বর্ণলঙ্কার লুটে নেয়।

 

এ ব্যাপারে অভিযুক্ত সোলায়মান ও  সহযোগীদের বাড়ীতে গিয়ে তাদের পাওয়া যায়নি। তবে সোলায়মান হকের স্ত্রী রিক্তা বেগম বলেন,তার স্বামী সোলায়মান হক জামালপুরে চিকিৎসাধীন রয়েছেন। 

 

ইসলামপুর থানার তদন্ত কর্মকর্তা রফিকুল ইসলাম রফিক বলেন, সাপধরী ইউনিয়ন কাঁশারীডোবা এলাকার একটি অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

 


   আরও সংবাদ