ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

সাপাহারে প্রদর্শনী মৎস্য চাষীদের মাঝে মাছের খাবার ও চারা বিতরণ

স্টাফ রিপোর্টার


প্রকাশ: ২১ জুলাই, ২০২৬ ০৯:৩৭ পূর্বাহ্ন | দেখা হয়েছে ১৮ বার


সাপাহারে প্রদর্শনী মৎস্য চাষীদের মাঝে মাছের খাবার ও চারা বিতরণ

নওগাঁর সাপাহারে গৃহস্থালি পুকুরে মাছ চাষ সম্প্রসারণ ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে প্রদর্শনী মৎস্য চাষীদের মাঝে মাছের খাদ্য, বিভিন্ন প্রজাতির গাছের চারা ও শাকসবজির বীজ বিতরণ করা হয়েছে।

সোমবার (২০ জুলাই) সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য বিভাগের আয়োজনে এ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিটি ২০২৫–২৬ অর্থবছরের ইউনিয়ন পর্যায়ে মৎস্য প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্প (তৃতীয় পর্যায়)-এর আওতায় বাস্তবায়ন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-১ আসনের জাতীয় সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমান। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোমানা রিয়াজ।

প্রধান অতিথির বক্তব্যে মো. মোস্তাফিজুর রহমান বলেন, সরকারের লক্ষ্য হচ্ছে নিরাপদ ও পুষ্টিকর খাদ্য উৎপাদন বৃদ্ধি এবং গ্রামীণ জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করা। মাছ চাষে আধুনিক প্রযুক্তির ব্যবহার ও সরকারি সহায়তা এ খাতকে আরও এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠান শেষে প্রদর্শনী মৎস্য চাষীদের মাঝে মাছের খাদ্য, বিভিন্ন প্রজাতির গাছের চারা এবং শাকসবজির বীজ বিতরণ করা হয়। এছাড়া উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে সংশ্লিষ্ট চাষীদের পুকুরে সরকারি ব্যবস্থাপনায় মাছের পোনা সরবরাহ করা হবে বলে জানানো হয়।

এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা শামিম রেজা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আরিফুজ্জামান, থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী বেনু, সাধারণ সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী লাবু, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলামসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও মৎস্য চাষীরা উপস্থিত ছিলেন।

 


   আরও সংবাদ