ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

চীনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুর রহমানের বৈঠক

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ২২ জুলাই, ২০২৬ ১৪:০৫ অপরাহ্ন | দেখা হয়েছে ২৪ বার


চীনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুর রহমানের বৈঠক

ঢাকা:  চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-র সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। 

বুধবার (২২ জুলাই) ম্যানিলায় আসিয়ান আঞ্চলিক ফোরামের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের ফাঁকে এ বৈঠক হয়।

 

বৈঠকে উভয় দেশের যৌথ ভবিষ্যতের লক্ষ্যে একটি ‘চীন-বাংলাদেশ কমিউনিটি’ গড়ে তোলার পাশাপাশি ‘ব্যাপক সহযোগিতামূলক অংশীদারিত্ব’ এগিয়ে নেওয়ার বিষয়ে মন্ত্রীরা বিস্তারিত আলোচনা করেছেন। 

আলোচনায় রোহিঙ্গা প্রত্যাবাসন, পরিবহন করিডোর, বিনিয়োগ এবং জ্বালানি ও অর্থনৈতিক সহযোগিতার মতো বিষয়গুলো স্থান পেয়েছে।


   আরও সংবাদ