ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ৪ এপ্রিল, ২০২৬ ১৪:৫২ অপরাহ্ন | দেখা হয়েছে ৩২ বার
রাজধানীর কদমতলীর গোলচত্বর এলাকায় একটি গ্যাসলাইট কারখানায় আগুন লেগেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সাতটি ঘটনাস্থলে গিয়ে ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
শনিবার (৪ এপ্রিল) দুপুর ১টা ১১ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ইউনিটগুলো পাঠানো হয়।
ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রোজিনা আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, কদমতলী চৌরাস্তা আল বারাকা হাসপাতালের পাশে একটি গ্যাসলাইট কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দুপুর ১টা ১১ মিনিটে আগুন লাগার খবর পাওয়া যায়। এরপর ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।