ঢাকা, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনজনের মৃত্যু

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ১৬ মার্চ, ২০২৬ ০৯:৫৫ পূর্বাহ্ন | দেখা হয়েছে ২৭ বার


বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনজনের মৃত্যু

রাজধানীর খিলক্ষেতের খাঁ পাড়া এলাকায় বৈদ্যুতিক কাজ চলাকালীন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।

রোববার (১৫ মার্চ) বিকেলের দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মো. রাজিব হোসেন (২৫), রাজ্জাক মিয়া (৫৭) ও ফরিদ জামান ওরফে কালু মিয়া (৬৪)।

 

জানা যায়, ঢাকা ডেসকো থেকে ঠিকাদারের তত্ত্বাবধানে ভাড়া করা শ্রমিকরা রাস্তার মাটির নিচ দিয়ে বৈদ্যুতিক লাইন স্থাপন করছিলেন।  বৈদ্যুতিক তারের কয়েল ক্রেন দিয়ে নামানোর সময় অসাবধানে ক্রেনের লোহার শিকল লাইনের সঙ্গে লেগে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনজন মারা যান।

এ ঘটনায় আহত হয়ে দুজন হাসপাতালে আছেন।

খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম বাংলানিউজকে সত্যতা নিশ্চিত করেছেন।



তিনি জানান, খিলক্ষেতের খাঁ পাড়ায় একটি মন্দিরের পাশে মাটির নিচ থেকে ক্রেন দিয়ে বৈদ্যুতিক তার তোলার সময় পাশে থাকা অপর একটি বৈদ্যুতিক খুঁটি তারের সঙ্গে স্পর্শ হলে পাঁচজন গুরুতর আহত হন। পরে তাদের মধ্যে তিনজনের মৃত্যু হয়। প্রাথমিকভাবে জানা গেছে, নিহতরা সবাই বৈদ্যুতিক কাজে নিয়োজিত ছিলেন।

 


   আরও সংবাদ