ঢাকা, রবিবার, ০৫ এপ্রিল ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়ন বাংলাদেশ দলকে বিরোধীদলীয় নেতার অভিনন্দন

স্পোর্টস ডেস্ক


প্রকাশ: ৪ এপ্রিল, ২০২৬ ১৩:৩৩ অপরাহ্ন | দেখা হয়েছে ৩৪ বার


সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়ন বাংলাদেশ দলকে বিরোধীদলীয় নেতার অভিনন্দন

সাফ অনূর্ধ্ব-২০ ফুটবল চ্যাম্পিয়নশিপে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জেতায় বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর আমীর ডা. শফিকুর রহমান।

শনিবার (৪ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক বার্তায় তিনি এই অভিনন্দন জানান।

বার্তায় তিনি বলেন, শুক্রবার মালদ্বীপের জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে শক্তিশালী ভারত-এর বিপক্ষে শ্বাসরুদ্ধকর ম্যাচে টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে জয় পায় বাংলাদেশ। এই ঐতিহাসিক জয়ে দলের খেলোয়াড়, কোচ ও কর্মকর্তাদের তিনি অভিনন্দন জানান।

 

তিনি আরও বলেন, ভারতের মতো শক্ত প্রতিপক্ষের বিপক্ষে বাংলাদেশের তরুণ ফুটবলাররা যে দক্ষতা, আত্মবিশ্বাস ও দলগত ঐক্য দেখিয়েছে, তা জাতির জন্য গর্বের। এই সাফল্য দেশবাসীর মাঝে আনন্দ ও গর্বের অনুভূতি তৈরি করেছে।

বিরোধীদলীয় নেতা আশাবাদ ব্যক্ত করেন, এমন সাফল্য দেশের তরুণ প্রজন্মকে খেলাধুলায় আরও উৎসাহিত করবে এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের মর্যাদা বাড়াবে। একই সঙ্গে তিনি ভবিষ্যতেও এই সাফল্যের ধারা অব্যাহত থাকবে বলে প্রত্যাশা করেন।

 

উল্লেখ্য, শুক্রবার মালদ্বীপের জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে লাল-সবুজের প্রতিনিধিরা।


   আরও সংবাদ