খেলাধূলা সংবাদ
ফের ব্যালন ডি’অরের লড়াইয়ে মেসি
ফের ব্যালন ডি’অরের সংক্ষিপ্ত তালিকায় মনোনীত হয়েছেন লিওনেল মেসি। আর্জেন্টিনার অধিনায়ক ও ফুটবলের মহাতারকা মেসির পাশাপাশি আরেক আর্জেন্টাইন তারকা লাউতারো মার্তিনেসও এই মর্যাদাপূর্ণ পুরস্কারের চূড়ান্ত প্রার্থী হিসেবে নাম লিখিয়েছেন। ফ্রান্স ফুটবল ম্যাগাজিন আয়োজিত এই পুরস্কার প্রদান অনুষ্ঠানটি আগামী ২৬ অক্টোবর লন্ডনের বিখ্যাত ‘দ্য
আমিরাতকে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ, সামনে ভারত
সংযুক্ত আরব আমিরাতকে হারিয়ে নারী এশিয়া কাপের সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছে বাংলাদেশ। ব্যাটিংয়ে হতাশ করলেও বল হাতে দুর্দান্ত পারফরম্যান্সে স্বাগতিকদের ৩৪ রানে হারিয়েছে নিগার সুলতানা জ্যোতির দল। এই জয়ে ‘বি’ গ্রুপের রানার্সআপ হয়ে শেষ চারে উঠেছে বাংলাদেশ। দুবাইয়ে টস হেরে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৭ উইকেটে ১০৩ রান সংগ্রহ করে বাংলাদেশ। জবাবে
ফুটবল দলের নতুন জার্সিতে লাল-সবুজ ও মাতৃভাষার ছোঁয়া
বুকে বাংলা বর্ণমালা, আর লাল-সবুজের চিরায়ত আবেগ, ঠিক এমন এক দারুণ আবহে আত্মপ্রকাশ করলো বাংলাদেশ জাতীয় ফুটবল দলের নতুন হোম ও অ্যাওয়ে জার্সি। মাতৃভাষা বাংলার প্রতি শ্রদ্ধা জানিয়ে সম্পূর্ণ দেশীয় আমেজে ব্যতিক্রমী এই নকশা নিয়ে এসেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) অফিসিয়াল কিট স্পন্সর প্রতিষ্ঠান দৌড়। আজ জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি)
বাংলাদেশ দলকে শাস্তি দিল আইসিসি
এশিয়া কাপের সেমিফাইনালের সমীকরণে টিকে থাকতে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামতে হবে বাংলাদেশ নারী ক্রিকেট দলকে। গুরুত্বপূর্ণ সেই ম্যাচের আগে অবশ্য আর্থিক শাস্তির মুখে পড়েছেন নিগার সুলতানা জ্যোতির দল। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে নির্ধারিত সময়ের মধ্যে বোলিং ইনিংস শেষ করতে না পারায় বাংলাদেশকে জরিমানা করেছে আন্তর্জাতিক
জিদান, যুব দল থেকে সরাসরি জাতীয় দলে
ইংল্যান্ড প্রবাসী তরুণ ডিফেন্ডার জিদান আলেকজান্ডার ইউসুফকে নিয়ে বাংলাদেশের ফুটবল অঙ্গনে আলোচনা নেহায়েত কম নয়। উজবেকিস্তানে চলমান অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাইপর্বে তার পারফরম্যান্স সেই পালে আরও হাওয়া দিয়েছে। এবার খোদ জাতীয় দলের হেড কোচ থমাস ডুলি ইঙ্গিত দিলেন, ১৯ বছর বয়সী এই সেন্টার-ব্যাক খুব শিগগিরই হয়তো লাল-সবুজের সিনিয়র দলের জার্সি গায়ে
সামারাবিক্রমার বীরত্বে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা
৪৪ রানে শ্রীলঙ্কার নেই ৫ উইকেট। ম্যাচের নিয়ন্ত্রণ তখন বাংলাদেশের হাতেই। ১১৫ রানের ছোট লক্ষ্যও শ্রীলঙ্কার জন্য কঠিন হয়ে উঠেছিল। কিন্তু সেই জায়গা থেকে একাই ম্যাচের গতিপথ বদলে দিলেন হার্শিতা সামারাবিক্রমা। তাঁর অপরাজিত ৪৮ রানের দুর্দান্ত ইনিংসে ভর করে বাংলাদেশকে ৪ উইকেটে হারিয়েছে শ্রীলঙ্কা নারী দল। এই হারে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে
শমিত সোমের জাদুকরী পারফরম্যান্সে নিউইয়র্ক কসমসের বড় জয়
ফোর্ট ওয়েন এফসির বিপক্ষে ৪-২ ব্যবধানের দাপুটে জয় পেয়েছে নিউইয়র্ক কসমস। দলের হয়ে মাঝমাঠে ‘বক্স-টু-বক্স’ ভূমিকায় দুর্দান্ত এক ম্যাচ উপহার দিয়েছেন বাংলাদেশি মিডফিল্ডার শমিত সোম। পুরো মাঠ দাপিয়ে বেড়ানোর পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন দুটি গোলও। পুরো ৯০ মিনিটই মাঠে ছিলেন শমিত। কসমসের এই জয়ের নেপথ্য কারিগর ছিলেন তিনি। খেলার গতি
রিয়ালকে হারিয়ে বেটিসের জয়
রিয়াল মাদ্রিদের বিপক্ষে দারুণ এক জয় পেয়েছে রিয়াল বেটিস। শুক্রবার রাতে স্প্যানিশ লা লিগার ম্যাচে রিয়ালকে ১-০ গোলে হারিয়েছে বেটিস। ম্যাচের একমাত্র গোলটি করেছেন আয়ারল্যান্ডের স্ট্রাইকার ট্রয় প্যারট। সেভিয়ার এস্তাদিও লা কার্তুজায় অনুষ্ঠিত ম্যাচের প্রথমার্ধ গোলশূন্যভাবে শেষ হয়। দ্বিতীয়ার্ধেও বেশ কিছু আক্রমণ করলেও গোলের দেখা পাচ্ছিল
হাসানের আগুনঝরা বোলিংয়ে ধসে গেল উস্টারশায়ার
কাউন্টি চ্যাম্পিয়নশিপে বল হাতে দারুণ সময় কাটাচ্ছেন বাংলাদেশের পেসার হাসান মাহমুদ। উস্টারশায়ারের বিপক্ষে ম্যাচে দুর্দান্ত বোলিং করে কেন্টের হয়ে ৪ উইকেট শিকার করেছেন এই ডানহাতি পেসার। তার বোলিংয়েই প্রথম ইনিংসে প্রতিপক্ষকে ২১৭ রানে আটকে দিয়ে লিড পেয়েছে কেন্ট। সেন্ট লরেন্স গ্রাউন্ডে ম্যাচের প্রথম দিনেই জোড়া আঘাত হেনেছিলেন হাসান। পরপর
সিরিয়ার বিপক্ষে ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে মাঠে নামছে বাংলাদেশ
এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ ২০২৭ বাছাইপর্বে নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক উজবেকিস্তানের বিপক্ষে হারের হতাশা ভুলে এবার ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে মাঠে নামছে বাংলাদেশ। নিজেদের দ্বিতীয় ম্যাচে আগামীকাল বাংলাদেশ সময় বিকেল ৫টায় সিরিয়ার মুখোমুখি হবে লাল-সবুজের প্রতিনিধিরা। প্রথম ম্যাচে ২-০ গোলে হারলেও সেই ম্যাচের ইতিবাচক দিকগুলো কাজে লাগিয়ে
জাতীয় দলের হয়েও ৩০০ রানের ইনিংস খেলতে চান হৃদয়
দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে ব্যাট হাতে ইতিহাস গড়েছেন তাওহীদ হৃদয়। ৪৮১ বল মোকাবিলা করে ৩৫০ রানে অপরাজিত থেকে বাংলাদেশের প্রথম শ্রেণির ক্রিকেটে নতুন রেকর্ড গড়েছেন এই ব্যাটার। বিদেশের মাটিতে প্রথম বাংলাদেশি হিসেবে ট্রিপল সেঞ্চুরির কীর্তিও গড়েছেন তিনি। হৃদয়ের ৩৫০ রানের হার না মানা ইনিংসে ভর করে বাংলাদেশ ‘এ’ দল বড় সংগ্রহ গড়ে। শেষ
অভিষেকেই ৯০ মিনিট মাঠে হামজা
নতুন ঠিকানায় ফিরেই শুরুর একাদশে জায়গা। এরপর পুরো ৯০ মিনিট মাঠে থেকে দলের নাটকীয় জয়ের সাক্ষী হলেন হামজা চৌধুরী। চ্যাম্পিয়নশিপে বল্টন ওয়ান্ডারার্সকে ৩-২ গোলে হারিয়েছে তাঁর শেফিল্ড ইউনাইটেড। ব্রামল লেনে মঙ্গলবারের ম্যাচটি শুরু হয়েছিল দুঃস্বপ্নের মতো। মাত্র ২৩ সেকেন্ডে গোল হজম করে পিছিয়ে পড়ে শেফিল্ড। তবে চতুর্থ মিনিটেই জাফেত টাঙ্গাঙ্গার
