খেলাধূলা সংবাদ
লন্ডনে ব্যালন ডি’অরের ৭০তম আসর
বিশ্ব ফুটবলের সবচেয়ে কাঙ্ক্ষিত ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডি’অরের ৭০তম আসর এবার প্যারিসের বদলে বসতে যাচ্ছে ইংল্যান্ডের রাজধানী লন্ডনে। আগামী ২৬ অক্টোবর জমকালো এক আয়োজনের মধ্য দিয়ে সেরাদের হাতে তুলে দেওয়া হবে এই সোনালি ট্রফি। তবে মূল অনুষ্ঠানের আগে আগামী ৮ সেপ্টেম্বর প্রকাশ করা হবে মনোনীতদের বহুল প্রতীক্ষিত সংক্ষিপ্ত তালিকা। ২০১৯
আর্জেন্টিনাকে মেসির বিদায়
আর্জেন্টিনার সেই ঐতিহ্যবাহী আকাশী-সাদা ১০ নম্বর জার্সি তুলে রাখলেন লিওনেল মেসি। এর সঙ্গে শেষ হলো টানা দুই দশকের এক মহাকাব্যিক অধ্যায়। ২০২৬ সালের বিশ্বকাপের শিরোপা ধরে রাখার মিশন ব্যর্থ হওয়া এবং সম্প্রতি বাবা হোর্হে মেসির প্রয়াণের শোকে আচ্ছন্ন হয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন লিওনেল মেসি। কোনো দীর্ঘ বা জাঁকজমকপূর্ণ সংবাদ সম্মেলন
স্থায়ীভাবে শেফিল্ড ইউনাইটেডে যাচ্ছেন হামজা
বাংলাদেশের তারকা মিডফিল্ডার হামজা চৌধুরী স্থায়ীভাবে শেফিল্ড ইউনাইটেডে ফিরতে চলেছেন। ট্রান্সফার ডেডলাইনের আগে লেস্টার সিটি ছেড়ে ইংলিশ চ্যাম্পিয়নশিপের ক্লাবটিতে যোগ দেওয়ার পথে রয়েছেন ২৮ বছর বয়সী এই ফুটবলার। ব্রিটিশ সংবাদমাধ্যম শেফিল্ড স্টারের খবর অনুযায়ী, রোববার হামজার মেডিকেল হওয়ার কথা রয়েছে। দুই ক্লাবের মধ্যে ‘কার্যত ফ্রি’
আত্মবিশ্বাসী কোচ জোন্স
সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ জয়ের তরতাজা স্মৃতি নিয়ে এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের বাছাইপর্ব খেলতে বর্তমানে উজবেকিস্তানে অবস্থান করছে বাংলাদেশ দল। আগামীকাল বাংলাদেশ সময় রাত ৮টায় স্বাগতিক উজবেকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে মূল পর্বে ওঠার লড়াই শুরু করবে লাল-সবুজ প্রতিনিধিরা। দলের অন্দরে প্রধান কোচ ও সহকারী কোচের মধ্যকার দ্বন্দ্ব নিয়ে
বাংলাদেশ সফরে আসবে ইংল্যান্ড!
অস্ট্রেলিয়ার বিপক্ষে ডারউইন টেস্টে বাংলাদেশের ঐতিহাসিক জয় বিশ্ব ক্রিকেটে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। সেই জয়ের পর বাংলাদেশের টেস্ট ক্রিকেটের সম্ভাবনার কথাও উঠল ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) চেয়ারম্যান রিচার্ড থম্পসনের কণ্ঠে। আগামী বছরের শুরুতে বাংলাদেশ সফরে আসার কথা ইংল্যান্ডের। এই সফরে বড় অঙ্কের অর্থ খরচ হলেও
মেসির ৪ গোলের ঝড়ে ৫ ম্যাচের জয়খরা কাটাল মায়ামি
টানা পাঁচ ম্যাচ জয়হীন থাকার ধাক্কা অবশেষে কাটাল ইন্টার মায়ামি। রোববার মেজর লিগ সকারে (এমএলএস) দুর্বল মন্ট্রিয়লকে ৭-১ গোলে উড়িয়ে দিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। ম্যাচে একাই চার গোল করেছেন মায়ামির ৩৯ বছর বয়সী অধিনায়ক লিওনেল মেসি। বিশ্বকাপের পর সর্বশেষ পাঁচ ম্যাচের চারটিতেই হেরেছিল মায়ামি। ফলে ঘরের মাঠে ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট
জাপানি আস্থায় মাঝমাঠ সাজাচ্ছে ফর্টিস
আসন্ন ঘরোয়া ফুটবল মৌসুমকে সামনে রেখে শক্তিশালী স্কোয়াড গড়তে জোর প্রস্তুতি শুরু করেছে ফর্টিস ফুটবল ক্লাব। দলবদলের বাজারে নতুন চমক হিসেবে এবার জাপানের অ্যাটাকিং মিডফিল্ডার নোরিকি আকাদাকে দলে ভিড়িয়েছে ক্লাবটি। ফর্টিস ম্যানেজমেন্ট জানিয়েছে, ২০২৬-২৭ মৌসুমজুড়ে ক্লাবটির জার্সিতেই মাঠ মাতাবেন এই জাপানি মিডফিল্ডার। ইতোমধ্যে দুই পক্ষের
টেকসই কাঠামোয় বিপিএল চায় বিসিবি
চলতি বছর বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) আয়োজন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। তবে তাড়াহুড়ো করে কিংবা জোড়াতালি দিয়ে টুর্নামেন্ট আয়োজনের চেয়ে দীর্ঘমেয়াদি ও টেকসই পরিকল্পনার মাধ্যমে বিপিএলকে নতুন করে সাজানোর পক্ষে মত দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর। অনলাইন সংবাদমাধ্যম ঢাকা পোস্টকে আজ সিরাজউদ্দিন
দেশ ছাড়ার আগের দিনই বরখাস্ত কোচ জোন্স
এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাইপর্ব খেলতে উজবেকিস্তান রওনা হওয়ার ঠিক আগের দিনই বরখাস্ত করা হলো বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দলের বিতর্কিত ইংলিশ প্রধান কোচ জেরার্ড জোন্সকে। বাফুফের নির্ভরযোগ্য সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। দলের সফর ঘিরে নানা নাটকিয়তার পর অবশেষে জোন্সের অধ্যায়ের ইতি টানল বাংলাদেশ ফুটবল ফেডারেশন। আগামীকাল বুধবার (২৬ আগস্ট)
কর্মক্ষেত্রে আক্রমণের শিকার হয়েছি, নিরাপদ বোধ করছি না
সহকারী কোচের সঙ্গে হাতাহাতি ও পুলিশ ডাকার ঘটনার পর এবার নিজেই মুখ খুলেছেন বাংলাদেশ অনূর্ধ্ব-২০ জাতীয় ফুটবল দলের প্রধান কোচ জেরার্ড জোন্স। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক লাইভে এসে বিস্ফোরক সব দাবি করেছেন এই ব্রিটিশ কোচ। তার অভিযোগ, কর্মক্ষেত্রে তিনি শারীরিক আক্রমণের শিকার হয়েছেন এবং বর্তমানে মারাত্মক নিরাপত্তাহীনতায় ভুগছেন। তবে সংবাদমাধ্যমে
কিংস অ্যারেনায় মুগ্ধ ব্রাজিলীয় প্রতিনিধি দল
বাংলাদেশে ফুটবল ম্যাচ আয়োজনের সম্ভাবনা যাচাই করতে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) একটি প্রতিনিধি দল রোববার (২৩ আগস্ট) দুপুরে পল্টনের জাতীয় স্টেডিয়াম পরিদর্শন করে। এরপর তারা ঘুরে দেখে বসুন্ধরা কিংস অ্যারেনার সুবিশাল স্পোর্টস সিটি, আন্তর্জাতিক মানের ট্রেনিং গ্রাউন্ড, গোল্ডস জিম এবং রিকভারি সেন্টার। বসুন্ধরা কিংস অ্যারেনার
রোভার্সকে ৮-০ গোলে উড়িয়ে রাজশাহীর জয়
মহাদেশীয় ক্লাব ফুটবলের মঞ্চে নিজেদের অভিষেক অভিযান জয় দিয়ে শেষ করল বাংলাদেশের রাজশাহী স্টার্স এফসি। এএফসি নারী চ্যাম্পিয়নস লিগের প্রাথমিক পর্বে নিজেদের শেষ ম্যাচে গুয়ামের রোভার্স এফসিকে ৮-০ গোলের বিশাল ব্যবধানে হারিয়েছে তারা। রোববার মালয়েশিয়ার কোটা কিনাবালুতে প্রতিপক্ষকে পুরো ম্যাচজুড়ে চেপে ধরে বাংলাদেশের মেয়েদের আক্রমণাত্মক ফুটবল।
