খেলাধূলা সংবাদ
মেসির প্রযোজনায় অ্যানিমেটেড সিরিজ
ফুটবল মাঠের বাইরেও নতুন এক জগতে হাজির হচ্ছেন লিওনেল মেসি। তার প্রযোজনায় নির্মিত অ্যানিমেটেড সিরিজ ‘মেসি অ্যান্ড দ্য জায়ান্টস’-এর প্রথম টিজার প্রকাশ পেয়েছে। স্পেনের ‘কমিক-কন মালাগা’ উৎসবে সিরিজটির ঝলক দেখতে পেয়েছেন ভক্তরা। সিরিজের গল্পের কেন্দ্রীয় চরিত্র ১২ বছর বয়সী কিশোর ‘লিও’। টিজারে দেখা যায়, হঠাৎ করেই নিজের কম্পিউটারের
সল্ট লেকে ভারতের জালে ব্রাজিলের এক হালি গোল
ফুটবল ইতিহাসে প্রথমবারের মতো মুখোমুখি হয়েছিল ভারত ও ব্রাজিল। তবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে কোনো অঘটন ঘটাতে পারেনি স্বাগতিকরা। কলকাতার সল্ট লেক স্টেডিয়ামে ভারতকে ৪-০ গোলের ব্যবধানে অনায়াসেই উড়িয়ে দিয়েছে কার্লো আনচেলত্তির শিষ্যরা। প্রথমার্ধে এস্তেভাও ও পেদ্রোর গোলের পর দ্বিতীয়ার্ধে জোড়া গোল করে সেলেসাওদের বড় জয় নিশ্চিত করেন
বুরকিনা ফাসোকে ৭ গোলের বন্যায় ভাসাল আর্জেন্টিনা
দাপুটে পারফরম্যান্সে বুরকিনা ফাসোকে ৭-০ গোলে উড়িয়ে দিয়েছে আর্জেন্টিনা। ফিফা আন্তর্জাতিক বিরতিতে প্রীতি ম্যাচে মনুমেন্তাল স্টেডিয়ামে প্রথমবারের মতো খেলতে নেমেই গোল উৎসবে মাতে লিওনেল স্কালোনির দল। এই জয়ে স্কালোনির অধীনে নিজেদের সবচেয়ে বড় ব্যবধানে জয়ের রেকর্ডেও ভাগ বসিয়েছে আর্জেন্টিনা। ২০২৩ সালে কুরাসাওয়ের বিপক্ষেও একই ব্যবধানে
ব্রোঞ্জও জিততে পারল না বাংলাদেশ
এশিয়ান গেমসে পুরুষ ক্রিকেটের ব্রোঞ্জ পদক নির্ধারণী ম্যাচে শ্রীলঙ্কার কাছে ৬৩ রানে হেরেছে বাংলাদেশ। শুরুতে দুর্দান্ত বোলিং করে মাত্র ২১ রানে ৪ উইকেট তুলে নিয়েও ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রাখতে পারেনি টাইগাররা। মাঝের ওভারে বোলিং ও ফিল্ডিংয়ের ব্যর্থতায় ঘুরে দাঁড়িয়ে শ্রীলঙ্কা ২০ ওভারে ৯ উইকেটে ১৬৫ রান তোলে। জবাবে বাংলাদেশ ১০২ রানে থেমে যায়। নিশিনের
ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের বিশ্বকাপ মিশন
ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের মিশন শুরু করবে বাংলাদেশ। ৮ অক্টোবর নামিবিয়ার উইন্ডহোকে ইংলিশদের মুখোমুখি হবে নাজমুল হোসেন শান্তর দল। বৃহস্পতিবার ২০২৭ বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায় অনুষ্ঠেয় আসরে বাংলাদেশ পড়েছে ‘বি’ গ্রুপে। এই
জাকার্তায় দুঃস্বপ্নের রাত, ৯-২ গোলে বিধ্বস্ত বাংলাদেশ
ফিফা আসিয়ান কাপে বাংলাদেশের বিদায়টা হলো চরম হতাশাজনক। জাকার্তার গেলোরা বুং কার্নো স্টেডিয়ামে স্বাগতিক ইন্দোনেশিয়ার আক্রমণের প্রবল স্রোতে খড়কুটোর মতো উড়ে গেছে থমাস ডুলির দল। ৯-২ গোলের এই বিশাল ব্যবধানের হারে জামাল-হামজাদের জন্য রাতটা পরিণত হয়েছিল আক্ষরিক অর্থেই এক দুঃস্বপ্নে। অন্যদিকে, শেষ মুহূর্তের অবিশ্বাস্য নাটকীয়তায় মালয়েশিয়াকে
বলিভিয়াকে ৪-০ গোলে উড়িয়ে আর্জেন্টিনার বড় জয়
আন্তর্জাতিক প্রীতি ম্যাচে বলিভিয়াকে ৪-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। কর্ডোবার মারিও আলবার্তো কেম্পেস স্টেডিয়ামে শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রেখে দাপুটে জয় তুলে নেয় সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা। ম্যাচের ১৯তম মিনিটে আর্জেন্টিনাকে এগিয়ে দেন লাউতারো মার্তিনেস। ডি-বক্সের ভেতর থেকে নিখুঁত ফিনিশিংয়ে বল জালে পাঠান এই
৬ উইকেটে হেরে এশিয়ান গেমস থেকে বাংলাদেশের বিদায়
জাপানের নিশিনের কোরোগি স্পোর্টস পার্কে এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে পাকিস্তানের কাছে ৬ উইকেটে হেরেছে বাংলাদেশ। বৃষ্টির কারণে ম্যাচটি নেমে আসে ১৩ ওভারে। টসে হেরে আগে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ১১১ রান সংগ্রহ করে বাংলাদেশ। জবাবে ১১.৩ ওভারে ৪ উইকেট হারিয়ে ১১২ রান তুলে ৯ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে পাকিস্তান। এই জয়ে ফাইনালের
ফারহানকে নিয়ে দ্বন্দ্বের গুজবে ক্ষুব্ধ ডুলি
টানা দুই হারে ফিফা আসিয়ান কাপ থেকে এরই মধ্যে ছিটকে গেছে বাংলাদেশ। তবে মাঠের পারফরম্যান্সের চেয়েও বর্তমানে ফুটবল অঙ্গনে বেশি আলোচনা চলছে মাঠের বাইরের এক ইস্যু নিয়ে। ইংল্যান্ড প্রবাসী ফরোয়ার্ড ফারহান আলী ওয়াহিদের সঙ্গে কোচ থমাস ডুলির দ্বন্দ্বের খবরে উত্তাল সামাজিক যোগাযোগমাধ্যম। এমনকি কোচের ওপর ক্ষুব্ধ হয়ে ফারহান টিম হোটেল ছাড়তে
টানা দ্বিতীয় হার বাংলাদেশের
ফিফা আসিয়ান কাপে জয়ের মুখ দেখা হলো না বাংলাদেশের। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে মালয়েশিয়ার কাছে ৩-০ গোলে হারের পর দ্বিতীয় ম্যাচেও সিঙ্গাপুরের কাছে ১-০ গোলে হারল লাল-সবুজের দল। ফলে টুর্নামেন্টে টানা দ্বিতীয় পরাজয় নিয়ে গ্রুপ পর্ব থেকে বিদায়ের শঙ্কায় পড়েছে থমাস ডুলির শিষ্যরা। জাকার্তার গেলোরা বুং কার্নো স্টেডিয়ামে ম্যাচের শুরুতে বাংলাদেশের
মেসির অবিশ্বাস্য ফ্রি-কিক, তবু হার মায়ামির
অবিশ্বাস্য এক ফ্রি-কিকে গোল করে ইন্টার মায়ামিকে সমতায় ফিরিয়েছিলেন লিওনেল মেসি। তবে আর্জেন্টাইন তারকার সেই গোলও দলকে হার থেকে বাঁচাতে পারেনি। মেজর লিগ সকারে রোববার কলম্বাস ক্রুর কাছে ২-১ গোলে হেরেছে মায়ামি। এই হারে ইস্টার্ন কনফারেন্সের শীর্ষে থাকা ন্যাশভিলের সঙ্গে মায়ামির পয়েন্ট ব্যবধান আরও বেড়েছে। ম্যাচের ২৮ মিনিটে পেনাল্টি
তরুণদের নতুন সম্ভাবনার দুয়ার খুলতে পারে পেঞ্চাক সিলাত
পেঞ্চাক সিলাত: পরিচয়, ইতিহাস ও বাংলাদেশে এর সম্ভাবনা পেঞ্চাক সিলাত মূলত দক্ষিণ-পূর্ব এশিয়া, বিশেষ করে ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া অঞ্চলের একটি ঐতিহ্যবাহী মার্শাল আর্ট। কৌশলগত পদচারণা, Artistic, Kick, Punch, Takedown, Chocked, Locked, Throwing, Thrusting, Defence প্রতিপক্ষকে কুপোকাত করার মতো নান্দনিক নানামুখী কৌশলের চমৎকার সমন্বয় দেখা যায় এতে। কেবল আত্মরক্ষা শেখাই নয়, বরং আত্মনিয়ন্ত্রণ, শৃঙ্খলা,
