ঢাকা, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

স্বেচ্ছাসেবক দলের নেতাকে ছুরিকাঘাতে হত্যা

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ১৬ নভেম্বর, ২০২৬ ০৯:২৫ পূর্বাহ্ন | দেখা হয়েছে ২২ বার


স্বেচ্ছাসেবক দলের নেতাকে ছুরিকাঘাতে হত্যা

ময়মনসিংহে বালু ব্যবসা নিয়ে দ্বন্দ্বে সুরুজ্জামান (৩২) নামের স্বেচ্ছাসেবক দলের এক নেতা ছুরিকাঘাতে খুন হয়েছেন। তিনি মহানগরীর ২৬ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সদস্য।

 

রোববার (১৫ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে নগরীর বারেড়া এলাকায় মুজিব মার্কেটের ভুট্টর কাপড়ের দোকানের সামনে এই খুনের ঘটনা ঘটে।

নিহত সুরুজ্জামান স্থানীয় মধ্যবাড়েরা এলাকার বাসিন্দা মৃত আবু বক্কর সিদ্দিক ব্যাপারীর ছেলে।

তিনি দাম্পত্য জীবনে দুই সন্তানের জনক। এর মধ্যে বড় ছেলের নাম আদিব মাহমুদ (১৩) এবং আদিবা (৪) নামের একটি মেয়ে সন্তান রয়েছে।

পেশায় তিনি ফিসারি ও বালু ব্যবসা করতেন।

 

নিহতের বড় ভাই মহানগরীর ২৬ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রুমান কাউসার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

তার অভিযোগ, স্থানীয় আওয়ামী লীগের একটি সন্ত্রাসী চক্র আগে এলাকায় বালু ব্যবসা করতো। এখন তাদের বালু ব্যবসা করতে না দেওয়ার কারণে আমার ভাইকে তারা প্রকাশ্যে খুন করেছে। এই সন্ত্রাসীদের বিরুদ্ধে পূর্বেও খুনের মামলাসহ সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। আমার ভাই খুনের দৃষ্টান্তমূলক বিচার চাই।

এ বিষয়ে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, নিহত ব্যক্তি নিজ বাড়ি থেকে শিশু সন্তানসহ মোটরসাইকেলযোগে যাওয়ার পথে ঘটনাস্থল এলাকায় মোটরসাইকেলের গতি কমালে স্থানীয় মেহেদীসহ কয়েকজন দুর্বৃত্ত তার পথরোধ করে বুকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে যায়। এতে তিনি গুরুতর আহত হলে স্বজনরা তাকে দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটন এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তার্যের লক্ষ্যে পুলিশি কার্যক্রম অব্যাহত রয়েছে। 


   আরও সংবাদ