ঢাকা, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

কাজে ফিরেছেন পোশাক শ্রমিকরা

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ৫ নভেম্বর, ২০২৬ ১০:৫৮ পূর্বাহ্ন | দেখা হয়েছে ১৯ বার


কাজে ফিরেছেন পোশাক শ্রমিকরা

মজুরি বৃদ্ধির দাবিতে গতকয়েক দিনের বিক্ষোভ ও অবরোধের পর শান্তিপূর্ণভাবে কারখানায় কাজে ফিরেছেন গাজীপুরের বিভিন্ন কারখানার পোশাক শ্রমিকরা।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল ১০টা পর্যন্ত গাজীপুরের কোনাবাড়ী, চান্দনা চৌরাস্তা, ভোগড়া ও মৌচাকসহ বিভিন্ন এলাকায় ঘুরে এমন চিত্র দেখা গেছে।

 

পুলিশ ও স্থানীয়রা জানায়, বেতন বৃদ্ধির দাবিতে গাজীপুরের চান্দনা চৌরাস্তা, ভোগড়া, মৌচাক, সফিপুর, পল্লী বিদ্যুৎ ও চন্দ্রাসহ বিভিন্ন শিল্প এলাকায় পোশাক শ্রমিকরা বিক্ষোভ করে আসছিল। পরে সরকার শ্রমিকদের মজুরি বোর্ড গঠন করে।

বুধবার পর্যন্ত বিক্ষোভ করে শ্রমিকরা। 

 

Garments

ছবি: বাংলানিউজ

পরে বৃহস্পতিবার সকাল ১০টা পর্যন্ত গাজীপুরে কোথাও শ্রমিকদের বিক্ষোভ ও অবরোধের ঘটনা ঘটেনি।

সকালে শান্তিপূর্ণভাবে কারখানায় কাজে ফিরেছে শ্রমিকরা। এদিকে পুলিশ, বিজিবি, আনসার ও মোবাইল কোর্ট বিভিন্ন শিল্প এলাকা টহল দিচ্ছে এবং গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান নিয়ে আছে।

এদিকে ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে স্বাভাবিকভাবে যানবাহন চলাচল করছে।

 

গাজীপুর শিল্পাঞ্চল ২-এর পুলিশ সুপার মো. আমজাদ হোসাইন জানান, বৃহস্পতিবার সকাল ১০টা পর্যন্ত কোথাও কোনো ধরনের বিক্ষোভের ঘটনা ঘটেনি। পরিস্থিতি স্বাভাবিক ও শান্ত রয়েছে। শ্রমিকরাও কাজে যোগ দিয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ, বিজিবি ও আনসার সদস্য মোতায়েন রয়েছে। শ্রমিক বিক্ষোভের ইস্যুতে কোনো কারখানার ছুটি নেই। প্রায় সব কারখানায় শ্রমিকরা শান্তিপূর্ণভাবে কাজ করছে।


   আরও সংবাদ