ঢাকা, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

ডিসেম্বর থেকে দেশজুড়ে শুরু হচ্ছে সাংস্কৃতিক উৎসব

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ৩১ অক্টোবর, ২০২৬ ০৯:৪৭ পূর্বাহ্ন | দেখা হয়েছে ১৪ বার


ডিসেম্বর থেকে দেশজুড়ে শুরু হচ্ছে সাংস্কৃতিক উৎসব

সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেছেন, পহেলা ডিসেম্বর থেকে দেশজুড়ে শুরু হবে সাংস্কৃতিক উৎসব। যেখানে নজরুল, রবীন্দ্রনাথ, নৃত্যকলা, বাউল ও লোকজ সংস্কৃতির বিভিন্ন খেলাধুলাসহ হারিয়ে যাওয়া ঐতিহ্য তুলে ধরা হবে।

 

 

শুক্রবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় ময়মনসিংহ নগরীর জয়নুল আবেদীন পার্কের বৈশাখী মঞ্চে দুই দিন ব্যাপী জেলা প্রশাসনের আয়োজনে শুরু হওয়া লোকজ সাংস্কৃতিক মেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 

প্রতিমন্ত্রী বলেন, দেশে সংস্কৃতি অঙ্গনে পৃষ্ঠপোষকতা নাই, এর ফলে দেশের অভ্যন্তরের সম্ভাবনা প্রস্ফুটিত করতে পারছি না।

গান, নৃত্য, কবিতা, সাংস্কৃতিক কর্যক্রম আরও বেগবান করতে কাজ করছে সরকার। 

 

এর আগে দুই দিনব‍্যাপী অনুষ্ঠানের উদ্বোধনের মধ‍্য দিয়ে প্রথম দিনের আয়োজন শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান, নৃত্য ও গুরুশিষ্যের পালা গান।

 

এ সময় গানের সুরের মূর্ছনায় পুরো আয়োজনে দর্শক সারি মাতিয়ে রাখেন আগত শিল্পীরা। এতে সংগীত পরিবেশন করেন দেশবিখ‍্যাত শিল্পী কদ্দুছ বয়াতি, বাউল হাফিজ উদ্দিনসহ অন‍্যান‍্য শিল্পীরা।

 

 

জেলা প্রশাসক মো. সাইফুর রহমান বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতিবিজড়িত ময়মনসিংহের মাটি ও মানুষের কৃষ্টি-কালচারকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে এবং লোকসংস্কৃতির ঐতিহ্য টিকিয়ে রাখতে জেলা প্রশাসনের এই ক্ষুদ্র প্রয়াস। এই আয়োজনের মধ্য দিয়ে সাধারণ মানুষ গ্রামীণ সংস্কৃতির শেকড়ের সন্ধান পাবে বলে আমরা আশা করছি।

অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. সাইফুর রহমান, ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষ মোতাহার হোসেন তালুকদার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আজিমুদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আসাদুজ্জামান, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক শামীম আজাদ প্রমুখ। 

শনিবার দ্বিতীয় দিনের আয়োজনে জয়নুল আবেদীন পার্কের বৈশাখি মঞ্চে পরিবেশিত হবে মৈমনসিংহ গীতিকার মহুয়া পালা গীতি নৃত্যনাট্য ও লোকজ নৃতানুষ্ঠান।


   আরও সংবাদ