ঢাকা, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ২৪ অক্টোবর, ২০২৬ ১৫:২২ অপরাহ্ন | দেখা হয়েছে ৯ বার


সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি

রাজধানীর মগবাজারে জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা।

শনিবার (২৪ অক্টোবর) ভোরে মগবাজারের বিশাল সেন্টারের সামনে এ ঘটনা ঘটে।

তবে গুলির সময় গাড়িতে ছিলেন না আসিফ আকবর। ফলে তিনি কোনো ক্ষতির শিকার হননি।

 

হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান গুলির ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঘটনার সময় সংগীতশিল্পী আসিফ আকবর গাড়িতে ছিলেন না।

এ কারণে তার কোনো ক্ষতি হয়নি।

 

পুলিশ জানায়, এ হামলার সঙ্গে আসিফ আকবরের ব্যক্তিগত বা পেশাগত কোনো বিরোধের যোগসূত্র রয়েছে কি না, সে বিষয়ে এখন পর্যন্ত কোনো তথ্য পাওয়া যায়নি।

 

সংগীতশিল্পী হিসেবে জনপ্রিয়তার পাশাপাশি ক্রিকেট অঙ্গনেও পরিচিত মুখ আসিফ আকবর। তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক।


   আরও সংবাদ