ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১৫ অগাস্ট, ২০২৬ ১৬:৩৪ অপরাহ্ন | দেখা হয়েছে ৩২ বার
বাংলাদেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। বিগত সরকারের রেখে যাওয়া ঋণের কারণে সরকারি চাকরিজীবীদের বেতন দেওয়া কঠিন হয়ে যেতে পারে বলে মন্তব্য করেন তিনি।
শুক্রবার বিকেলে সিরাজগঞ্জ পৌরসভার হলরুমে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব মন্তব্য করেন মন্ত্রী। এদিন সিরাজগঞ্জ পৌরসভার আধুনিক বর্জ্য সংগ্রাহক ডাম্পট্রাকের উদ্বোধন ঘোষণা করেন বিদ্যুৎমন্ত্রী।
অনুষ্ঠানে শহরের পরিচ্ছন্নতা কার্যক্রমে ব্যবহারের জন্য ডাম্প ট্রাকসহ ছয়টি গাড়ি বিতরণ করেন মন্ত্রী।
তিনি বলেন, বাংলাদেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে।
পলাতক আওয়ামী লীগ সরকার এত ঋণ করে গেছে যে, যদি ঠিক মতো পরিকল্পনা না করি, তবে সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াটাও একদিন কঠিন হয়ে যেতে পারে।
মন্ত্রী জানান, সরকার এমন একটি বাজেট প্রণয়ন করেছে, যাতে সাধারণ মানুষের ওপর অতিরিক্ত করের বোঝা না পড়ে।
তবে বাজেটের সুষ্ঠু বাস্তবায়নের জন্য জনগণ ও প্রশাসনকে সমন্বিতভাবে কাজ করার তাগিদ দেন তিনি।
পৌরসভার গাড়িগুলোর রক্ষণাবেক্ষণের বিষয়ে তিনি বলেন, ‘পৌরসভার এসব গাড়ি রক্ষণাবেক্ষণের দায়িত্ব সবার। কারণ, সরকারের বাপ-মা জনগণ।’