ঢাকা, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

বিএনপির স্থায়ী কমিটির সদস্য হলেন রিজভী-আমান-ফরহাদ-জবিউল্লাহ

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ১৫ অগাস্ট, ২০২৬ ১৬:৩১ অপরাহ্ন | দেখা হয়েছে ৩১ বার


বিএনপির স্থায়ী কমিটির সদস্য হলেন রিজভী-আমান-ফরহাদ-জবিউল্লাহ

সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি ও দলীয় সিদ্ধান্ত অনুযায়ী চার নেতাকে জাতীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে মনোনীত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি।

মনোনীত নেতারা হলেন– অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ, মো. আমান উল্লাহ আমান, ডা. ফরহাদ হালিম ডোনার ও মো. ইসমাইল জবিউল্লাহ।

 

শনিবার (১৫ আগস্ট) বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক বার্তায় এ তথ্য জানানো হয়।

 

 

বার্তায় বলা হয়, দলের সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি ও দলীয় সিদ্ধান্তের আলোকে উল্লিখিত চার নেতাকে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে।

 

বিএনপির পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়েছে, মনোনীত নেতারা তাদের মেধা, অভিজ্ঞতা ও বিচক্ষণতার মাধ্যমে সুচিন্তিত পরামর্শ দিয়ে দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরামে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

একইসঙ্গে দল ও জনগণের স্বার্থে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে তারা অবদান রাখবেন বলে আশা করছে বিএনপি।

 


   আরও সংবাদ