ঢাকা, সোমবার, ১০ অগাস্ট ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

জামিনে মুক্ত আ.লীগ নেতাদের ফুলের মালা দিয়ে বরণ করতে গিয়ে আটক ৪

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ১০ অগাস্ট, ২০২৬ ১৩:০৯ অপরাহ্ন | দেখা হয়েছে ৯ বার


জামিনে মুক্ত আ.লীগ নেতাদের ফুলের মালা দিয়ে বরণ করতে গিয়ে আটক ৪

নোয়াখালীর সদর উপজেলায় জামিনে কারামুক্ত নেতাকর্মীদের ফুলের মালা দিয়ে বরণ করতে গিয়ে আটক হয়েছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চার নেতাকর্মী।

রোববার (৯ আগস্ট) বিকেল ৫টার দিকে নোয়াখালী জেলা কারাগারের ফটক থেকে তাদের আটক করা হয়।

এ সময় তাদের কাছ থেকে এক ব্যাগ ফুলের মালা জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

 

 

 

আটক নেতাকর্মীরা হলেন- সদর উপজেলার এওজবালিয়া ইউনিয়নের পশ্চিম এওজবালিয়া গ্রামের ছেরাজল হক চৌধুরী (৬৩), একই গ্রামের আজিজুল হকের ছেলে মেহেদী হাসান হৃদয় (২০), মো. বাহারের ছেলে মো. ফারুক হোসেন (১৮) ও মো. খোকনের ছেলে মো. নাজিম (১৮)।

 

 

পুলিশ জানায়, তারা সবাই আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের রাজনীতির সঙ্গে জড়িত।

স্থানীয়রা জানান, গত ৫ জুন জুমার নামাজ শেষে উপজেলার নোয়ান্নই ইউনিয়নের বাঁধের হাট বাজারে ইউনিয়ন ছাত্রলীগ ও যুবলীগের যৌথ উদ্যোগে প্রায় তিন হাজার নেতাকর্মী বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন।

ওই কর্মসূচির জের ধরে পুরো উপজেলা উত্তপ্ত হয়ে ওঠে। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের প্রায় দুই শতাধিক নেতাকর্মীকে গ্রেপ্তার করে।

 

রোববার তাদের মধ্যে চারজনের জামিনে মুক্তির খবর পেয়ে এক ব্যাগ ফুলের মালা নিয়ে কারাগারের ফটকে অবস্থান নেন দলটির নেতাকর্মীরা। পুলিশ বিষয়টি আঁচ করতে পেরে অভিযান চালিয়ে ফুলের মালাসহ চারজনকে আটক করে।

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জানান, স্বজনরা একটি ফুলের মালা নিয়ে আসতে পারেন। কিন্তু আটক ব্যক্তিরা এক ব্যাগ ফুলের মালা নিয়ে এসেছিলেন এবং তারা জামিনে মুক্তি পাওয়া ব্যক্তিদের আত্মীয়-স্বজন নন। বিভিন্ন এলাকা থেকে এসে তারা ছবি তুলে শোডাউন করতে চেয়েছিলেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।


   আরও সংবাদ