ঢাকা, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

গোয়ালা ইউনিয়নের হাটে বাজারে চেয়ারম্যান পদপ্রার্থী মাহমুদুল হাসানের প্রচার প্রচারণায় তার বাবা

স্টাফ রিপোর্টার


প্রকাশ: ২৭ অক্টোবর, ২০২৬ ১৮:৪১ অপরাহ্ন | দেখা হয়েছে ১৮ বার


গোয়ালা ইউনিয়নের  হাটে বাজারে চেয়ারম্যান পদপ্রার্থী মাহমুদুল হাসানের প্রচার প্রচারণায় তার  বাবা

সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর সাপাহারে গোয়ালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ও বিএনপির মনোনয়নপ্রত্যাশী মাহমুদুল হাসানের পক্ষে নির্বাচনী প্রচারণা চালিয়েছেন তাঁর বাবা মাওলানা মাহফুজুর রহমান।

 

মঙ্গলবার (২৭ অক্টোবর) গোয়ালা হাট ও আশপাশের বিভিন্ন দোকানে গিয়ে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি। এ সময় ছেলে মাহমুদুল হাসানের জন্য দোয়া ও সমর্থন কামনা করেন মাওলানা মাহফুজুর রহমান।

 

মাহমুদুল হাসান উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি। তিনি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে গোয়ালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়নপ্রত্যাশী হিসেবে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

 

প্রচারণাকালে মাওলানা মাহফুজুর রহমান স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করেন এবং তাঁর ছেলের নির্বাচনী কার্যক্রমে সহযোগিতা কামনা করেন। এ সময় স্থানীয়দের সঙ্গে তাঁর কুশল বিনিময় হয়।


   আরও সংবাদ