ঢাকা, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

বিএনপি দেশের অধিকাংশ মানুষের রায়ের সঙ্গে প্রতারণা করেছে

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ২১ মে, ২০২৬ ০৯:৩৬ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৩০ বার


বিএনপি দেশের অধিকাংশ মানুষের রায়ের সঙ্গে প্রতারণা করেছে

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক ও কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ বলেছেন, আমরা গুম, খুন, সন্ত্রাস, চাঁদাবাজি, দুর্নীতি, ধর্ষণমুক্ত বাংলাদেশ গড়তে চাই। দেশের ৭০ শতাংশ মানুষ  হ্যাঁ ভোটের পক্ষে রায় দিয়েছেন।

বিএনপি দেশের অধিকাংশ মানুষের রায়ের  সঙ্গে প্রতারণা করেছে। আমরা যে স্বপ্ন নিয়ে জুলাই আন্দোলন সফল করেছিলাম সে স্বপ্ন বৃথা হতে দেব না।

 

বুধবার (২০ মে) সন্ধ্যায় কুমিল্লার নাঙ্গলকোটে এনসিপি আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, আপনারা ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ডিজেল কার্ডের নামে তামাশা করছেন।

আমরা আপনার নিকট আরেকটি কার্ড চাই- সেটি হলো জাস্টিস কার্ড। আপনারা যদি জনগণের আকাঙ্ক্ষা বুঝতে না পারেন তাহলে জনগণের হাতে কিন্তু লাল কার্ড রয়েছে, তারা আপনাদেরকে লাল কার্ড দেখিয়ে দেবে।

এরই মধ্যে আপনারা ইয়েলো কার্ড পেয়েছেন খুব শিগগিরই আপনাদেরকে লাল কার্ড দেখানো হবে।

 

এনসিপি নাঙ্গলকোট উপজেলা মুখ্য সমন্বয়ক আরিফ হোসেনের সভাপতিত্বে পথসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক নাভিদ নওরোজ শাহ্,  যুগ্ম সদস্য সচিব আকরাম হোসেন সিএফ, যুগ্ম সদস্য সচিব জয়নাল আবেদিন শিশির, কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মো. আতাউল্লাহ, জাতীয় যুবশক্তির আহ্বায়ক তারিকুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক রিফাত রশিদ।


   আরও সংবাদ