ঢাকা, রবিবার, ১৭ মে ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

এনসিপিতে যোগ দিলেন ৫০০ নেতাকর্মী

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ১৭ মে, ২০২৬ ০৯:৪৮ পূর্বাহ্ন | দেখা হয়েছে ১২ বার


এনসিপিতে যোগ দিলেন ৫০০ নেতাকর্মী

রাজশাহীতে বিভিন্ন রাজনৈতিক দল থেকে প্রায় ৫০০ নেতাকর্মী জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিয়েছেন।

শনিবার (১৬ মে) দুপুরে রাজশাহী জেলা পরিষদ মিলনায়তনে এ যোগদান অনুষ্ঠানের আয়োজন করে এনসিপির রাজশাহী মহানগর শাখা।

 

অনুষ্ঠানে বিএনপি, গণঅধিকার পরিষদ ও ইসলামী ছাত্রশিবির থেকে আসা প্রায় ৫০ জন নেতাকর্মীকে ফুলের মালা পরিয়ে বরণ করেন এনসিপির উত্তরাঞ্চলের মূখ্য সংগঠক সারজিস আলম ও মূখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। এ সময় মঞ্চ থেকে নবাগতদের আগের রাজনৈতিক পরিচয় ও সাংগঠনিক পদ ঘোষণা করা হয়।

 

অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে সারজিস আলম ও নাসীরুদ্দীন পাটওয়ারী সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করেন। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনসিপির রাজশাহী মহানগরের আহ্বায়ক মোবাশ্বের আলী।

 

 

তিনি জানান, অনুষ্ঠানে মোট ৫০০ জন এনসিপিতে যোগ দিয়েছেন।

এ সময় এনসিপির যুগ্ম সদস্য সচিব এবিএম গাজী সালাউদ্দিন আহমেদ, এস এম সাইফ মোস্তাফিজ, সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন, জাতীয় নারীশক্তির আহ্বায়ক মনিরা শারমিনসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

 

অনুষ্ঠান পরিচালনা করেন এনসিপির রাজশাহী মহানগরের সদস্যসচিব আতিকুর রহমান।


   আরও সংবাদ