ঢাকা, রবিবার, ২৬ জুলাই ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

আইনজীবী অন্তর্ভুক্তির এমসিকিউ পরীক্ষা ১২ জুন

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ১৪ মে, ২০২৬ ১০:৪৯ পূর্বাহ্ন | দেখা হয়েছে ১৭২ বার


আইনজীবী অন্তর্ভুক্তির এমসিকিউ পরীক্ষা ১২ জুন

ঢাকা: আইনজীবী হিসেবে তালিকাভুক্তির (এনরোলমেন্ট) এমসিকিউ (নৈর্ব্যক্তিক) পরীক্ষার সময় ঘোষণা করেছে বাংলাদেশ বার কাউন্সিল।

বুধবার বার কাউন্সিলের সচিব মোহাম্মদ কামাল হোসেন শিকদার এ সংক্রান্ত একটি নোটিশ দিয়েছেন।

 

নোটিশের ভাষ্যমতে, ১২ জুন সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হয়।

লিখিত পরীক্ষায় উত্তীর্ণরা এরপর মৌখিক পরীক্ষায় অংশ নিতে পারবেন। মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর আইনজীবী তালিকাভুক্তির চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়।

তখন উত্তীর্ণরা সংশ্লিষ্ট জেলা আদালতে আইনজীবী হিসেবে মামলা পরিচালনার সুযোগ পান। 

 


   আরও সংবাদ