ঢাকা, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

সম্পদ নিয়ে যা বললেন নিপুণ রায়

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ২৬ এপ্রিল, ২০২৬ ২১:০১ অপরাহ্ন | দেখা হয়েছে ৬ বার


 সম্পদ নিয়ে যা বললেন নিপুণ রায়

নারায়ণগঞ্জ: ‎ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপি থেকে মনোনয়ন পাওয়া নিপুণ রায় চৌধুরীর হলফনামায় বিপুল পরিমাণ স্বর্ণালংকারের তথ্য উঠে আসায় বিষয়টি নিয়ে নিজেই কথা বলেছেন তিনি।

রোববার (২৬ এপ্রিল) দুপুরে কেরানীগঞ্জের গোলাম বাজার এলাকায় একটি মসজিদের সংস্কারকাজে অনুদান দিতে গিয়ে এ বিষয়ে কথা বলেন তিনি।

 

নিপুণ রায় বলেন, তার ঘোষিত ৫০২ ভরি স্বর্ণালংকার নতুন কিছু নয়। বিয়ের আগে-পরে এবং পরবর্তী সময়ে আমার পরিবার ও শ্বশুরবাড়ির আত্মীয়-স্বজন, বন্ধুবান্ধবের কাছ থেকে পাওয়া উপহার হিসেবেই এগুলো এসেছে।

 

তিনি জানান, ২০২৪ সালে আয়কর রিটার্নেও এসব সম্পদের তথ্য উল্লেখ করা হয়েছিল। বর্তমান বাজারমূল্য বিবেচনায় স্বর্ণালংকারসহ অন্যান্য ধাতুর মূল্য প্রায় ১০ কোটি টাকা হিসেবে তিনি ঘোষণা দিয়েছেন বলেও জানান।

পাশাপাশি নিজের ফ্ল্যাট, দুটি গাড়ি এবং বিভিন্ন ব্যাংক ঋণের বিষয়ও হলফনামায় তুলে ধরেছেন বলে উল্লেখ করেন বিএনপির এই নেত্রী।

 

নিজের আর্থিক লেনদেনের বিষয়ে তিনি বলেন, একটি গাড়ি কেনার ক্ষেত্রে ব্যাংক ঋণ নিয়েছিলেন, যা পরবর্তীতে পরিশোধ করেছেন।

বর্তমানে তার প্রায় ৫০ লাখ টাকার কার লোণ এবং ২০ লাখ টাকার ব্যক্তিগত ঋণ রয়েছে, সেটিও তিনি গোপন করেননি।

 

নিজের রাজনৈতিক ও পারিবারিক পটভূমি তুলে ধরে নিপুণ রায় বলেন, তিনি এমন একটি পরিবার থেকে এসেছেন যেখানে সততার চর্চা দীর্ঘদিনের। তার বাবা মন্ত্রী নিতাই রায় চৌধুরীর বিরুদ্ধে কখনো দুর্নীতির অভিযোগ ওঠেনি বলেও দাবি করেন তিনি। একইসঙ্গে তার শ্বশুর বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের রাজনৈতিক জীবন নিয়েও তিনি আস্থা প্রকাশ করেন।

তিনি আরও বলেন, আমরা সততার সঙ্গে রাজনীতি করতে চাই। আমি যা আছে, সেটাই স্পষ্টভাবে ঘোষণা করেছি। অনেকেই বলতে সাহস পায় না, আমি সেই সাহস দেখিয়েছি।


   আরও সংবাদ