ঢাকা, মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

৩ বছরের শিশুর মাকে গ্রেপ্তারের প্রতিবাদ জামায়াতের

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ৭ এপ্রিল, ২০২৬ ০৯:৪১ পূর্বাহ্ন | দেখা হয়েছে ২৬ বার


৩ বছরের শিশুর মাকে গ্রেপ্তারের প্রতিবাদ জামায়াতের

ভোলায় জামায়াতের এক নারী কর্মীকে গ্রেপ্তার ও জেলহাজতে পাঠানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ভোলা জেলা শাখা।

সোমবার (৬ এপ্রিল) বিকেলে দলটির জেলা কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

জেলা আমির মুহাম্মদ জাকির হোসাইনের স্বাক্ষরিত লিখিত বক্তব্য পাঠ করেন জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মো. হারুন অর রশীদ।

সংবাদ সম্মেলনে সংগঠনটির পক্ষ থেকে দাবি করা হয়, ভোলা পৌরসভার মহিলা কর্মী বিবি সাওদাকে (৩৭) কোনো ধরনের সুনির্দিষ্ট অপরাধের প্রমাণ ছাড়াই গ্রেপ্তার করা হয়েছে।

 

 

গত রাতে ভোলা পৌরসভার ছয় নম্বর ওয়ার্ডের আদর্শ একাডেমি সড়কের যমযম টাওয়ারে নিজ বাসা থেকে তাকে আটক করা হয়েছে বলে অভিযোগ করা হয়।

লিখিত বক্তব্যে বলা হয়, সামাজিক যোগাযোগ মাধ্যম গণতান্ত্রিক রাষ্ট্রে মতপ্রকাশের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। তবে পূর্ববর্তী সরকারের সময়ে এই আইনের অপব্যবহারের মাধ্যমে জনগণের বাকস্বাধীনতা বাধাগ্রস্ত করা হয়েছিল।

তিনি আরও বলেন, গ্রেপ্তারকৃত বিবি সাওদার তিন বছরের বয়সী বাকপ্রতিবন্ধী সন্তান রয়েছে, যার দেখভালের জন্য মায়ের উপস্থিতি অত্যন্ত জরুরি।

পরিবারের পক্ষ থেকে বিষয়টি বিবেচনার অনুরোধ জানানো হলেও আইনশৃঙ্খলা বাহিনী তা উপেক্ষা করেছে।

 

সংবাদ সম্মেলনে নেতারা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে বিবি সাওদার মুক্তি দাবি করেন। একইসঙ্গে গ্রেপ্তারের পেছনে নির্দেশদাতাদের পরিচয় প্রকাশের আহ্বানও জানানো হয়।

এ সময় ভোলা জেলা জামায়াতে ইসলামীর আমির ও কেন্দ্রীয় শুরা সদস্য মুহাম্মদ জাকির হোসাইন, জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যক্ষ নজরুল ইসলাম, সহকারী সেক্রেটারি ইসমাইল হোসেন মনির, প্রচার ও মিডিয়া পরিচালক অধ্যাপক আমির হোসেন এবং ভোলা পৌর জামায়াতের আমির মাওলানা জামাল উদ্দিনসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

 


   আরও সংবাদ