ঢাকা, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

অ্যাটর্নি জেনারেল হলেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ২৫ মার্চ, ২০২৬ ১৪:৫৯ অপরাহ্ন | দেখা হয়েছে ২৬ বার


অ্যাটর্নি জেনারেল হলেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল

সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলকে অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি।

 

বুধবার (২৫ মার্চ) রুহুল কুদ্দুস কাজল নিজেই বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

 

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির এই সদস্য বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য হিসেবে রয়েছেন। এছাড়া তিনি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ছিলেন।

 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক ছাত্র ব্যারিস্টার কাজল ১৯৯৬ সালে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সদস্য হন। এছাড়া তিনি কিছুদিন সাংবাদিকতাও করেছেন।   


   আরও সংবাদ